নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি- মাওলানা মইনুদ্দিন আহমাদ:Nafiz Ashraf.Tnntv24

ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি- মাওলানা মইনুদ্দিন আহমাদ:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি- মাওলানা মইনুদ্দিন আহমাদ:Nafiz Ashraf.Tnntv24

ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি

– মাওলানা মইনুদ্দিন আহমাদ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ (২৪ নভেম্বর ) সোমবার বিকালে আমলাপাড়া, কালির বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় তার সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

​কালির বাজার এলাকার বিভিন্ন দোকান ও পথচারীদের সঙ্গে কথা বলেন মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং দাঁড়ি পাল্লা প্রতীককে জয়ী করার আহ্বান জানান। এসময় তিনি স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন এবং ভবিষ্যতে নির্বাচিত হলে এলাকার জন্য কী করতে চান, সেই প্রতিশ্রুতি দেন।

​গণসংযোগকালে মাওলানা মইনুদ্দিন আহমাদ সাংবাদিকদের এবং উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, “আপনারা জানেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের কিছু সমস্যা রয়েছে। আমি নির্বাচিত হলে সর্বপ্রথম সেই সমস্যাগুলি সমাধানের দিকে মনোযোগ দেব।”

​তিনি আরও বলেন, “আমাদের দল জনগণের ভাগ্য উন্নয়নে বিশ্বাসী। জামায়াত যদি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়, তবে এই নারায়ণগঞ্জ-৫ আসনকে একটি উন্নত ও আদর্শ মডেল আসন হিসেবে গড়ে তুলবে। আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।” এবং সন্ত্রাস নির্মূল করা।

​এসময় তিনি নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় এই এলাকার মানুষ একটি পরিবর্তন দেখতে পাবে। আমি সকলের কাছে অনুরোধ জানাই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসুন এবং দাঁড়িপাল্ল প্রতীককে বিজয়ী করুন।”

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের নেতৃত্বে সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরউদ্দিনের উপস্থিতিতে ​শতাধিক নেতাকর্মী নিয়ে শহরের বিভিন্ন সড়কে গণসংযোগে স্থানীয়দের মধ্যে বেশ সাড়া দেখা যায়। তারা প্রার্থীর সঙ্গে হাত মেলান এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান হোসেন মুন্না প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!