নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ডেভিডের নেতৃত্বের অভাব নারায়ণগঞ্জের রাজনীতিতে-মাসুদুজ্জামান মাসুদ। Nafiz Ashraf.Tnntv24.

ডেভিডের নেতৃত্বের অভাব নারায়ণগঞ্জের রাজনীতিতে-মাসুদুজ্জামান মাসুদ। Nafiz Ashraf.Tnntv24.

Facebook
WhatsApp
LinkedIn
ডেভিডের নেতৃত্বের অভাব নারায়ণগঞ্জের রাজনীতিতে-মাসুদুজ্জামান মাসুদ। Nafiz Ashraf.Tnntv24.

ডেভিডের নেতৃত্বের অভাব নারায়ণগঞ্জের

রাজনীতিতে-মাসুদুজ্জামান মাসুদ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচার প্রচারণায় সবচে এগিয়ে থাকা মাসুদুজ্জামান মাসুদ তার এক সময়ের রাজনৈতিক সহকর্মী মমিনউল্লাহ ডেভিডের স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে বলেন, ডেভিডের অভাব আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি।

নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপি মাসুদুজ্জামানকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন। তিনি ধানের শীষের প্রার্থী। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর মিশন পাড়ায় অবস্থিত বাংলাদেশ হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারের প্রাঙ্গনে মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মমিনউল্লাহ ডেভিডের ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার কর্তৃক আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ আরো বলেন, মমিনউল্লাহ ডেভিডের অভাব আমরা জাতীয়তাবাদী দলে যারা বিশ্বাস করি তারা হাড়ে হাড়ে টের পেয়েছি গত ২১ বছর। যার জাদুময়ী কাজ সবাইকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতো।

তিনি বলেন, ডেভিডের মতো সেই ধরনের নেতৃত্ব আজও আমরা অভাব বোধ করি এবং আমরা ডেভিডের আত্মার মাগফেরাত কামনা করি আল্লাহ পাক যেন তাকে বেহেস্তের সুউচ্চ মাকাম দান করেন। এমন নেতা ছিলেন সমস্ত নারায়ণগঞ্জকে যেকোনো সময় ডেকে ঐক্যবদ্ধ করতেন।

তিনি আরও বলেন, এমন কি হয়েছিল মমিনউল্লাহ ডেভিড যাকে রাতের অন্ধকারে হত্যা করা হয়েছিলো। কোন একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিল কিনা সেইটা যদি তদন্ত করে দেখেন অতিদ্রুত তাহলে আমরা যারা বিএনপির পরিবার আমরা আশ্বস্ত হব যে নিরপেক্ষ একটা তদন্ত করে সেই তদন্তের প্রেক্ষিতে আমরা বুঝতে পারব যে সেখানে কোন ষড়যন্ত্র হয়েছিল কিনা।

মাসুদুজ্জামান বলেন, আগামীতে যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে আমরা মমিনউল্লাহ ডেভিডসহ যারা এই দলের জন্য আত্মত্যাগ করেছেন জীবন বাজি রেখে দলের কাজ করে গেছেন আমরা ইনশাআল্লাহ তাদের জন্য অবশ্যই একটি ব্যবস্থা আমরা করব। তাদের স্মরণ সভা হবে তাদের সম্মানিত করা হবে তাদের সম্মান তাদেরকে ফিরিয়ে দিতে।

এসময় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আতাউর রহমান মুকুল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ফখরুল ইসলাম মজনু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!