নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক শীতলক্ষ্যায় নিখোঁজ।Tnntv24
সেলিম ওসমান সন্ত্রাসী,বললেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। Tnntv24
Next
Prev

রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল : Nafiz Ashraf.Tnntv24

রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল : Nafiz Ashraf.Tnntv24
রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
Tnntv24.‎শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ  নোয়াপাড়া এলাকার গ্রীন সিটি বালুর মাঠে  এ সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎তারাব পৌর ৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি সভাপতি সোলাইমান কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
‎তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মফিজুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, তারাবো পৌর শ্রমিকদলের সভাপতি কামরুল হাসান রাহুল।
‎অনুষ্ঠান সঞ্চালনা করেন তারাবো পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাংগঠনিক সম্পাদক রমজান। ‎সভার প্রধান অতিথি তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব ঘোষিত ৩১ দফা জাতীয় সংস্কার প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজ এই উঠান বৈঠক ও আলোচনা সভায় একত্রিত হয়েছি।
‎এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয় এটি একটি নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা, যেখানে থাকবে গণতন্ত্র, ন্যায়বিচার, উন্নয়ন এবং জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার। আমি তারাব পৌর বিএনপির নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি আপনারা তারাব পৌর এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিবেন। তিনি আরো বলেন,
‎রূপগঞ্জের জনগণ আজ পরিবর্তন চায়।
‎একটি সন্ত্রাসমুক্ত ও উন্নয়নমুখী আধুনিক রূপগঞ্জ চায়। আধুনিক রূপগঞ্জ গড়ার জন্য তারেক রহমান দিপু ভুইয়াকে মনোনয়ন দিয়েছেন। আমরা দিপু ভুইয়াকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করবো। আমরা বিশ্বাস করি এই রূপগঞ্জকে বদলে দিতে সক্ষম হবে  দিপু ভুইয়া। তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের সাধারণ মানুষের পাশে থেকেছেন, সুখ-দুঃখের সাথী হয়েছেন, মানুষের অধিকার রক্ষার আন্দোলনে সামনের সারিতে ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!