নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা হত্যার ২৪ ঘন্টায় রহস্য উদঘাটন ॥ স্ত্রীসহ গ্রেফতার ৬ ॥ পরকীয়ার জেরেই এ হত্যাকান্ড:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা হত্যার ২৪ ঘন্টায় রহস্য উদঘাটন ॥ স্ত্রীসহ গ্রেফতার ৬ ॥ পরকীয়ার জেরেই এ হত্যাকান্ড:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা হত্যার ২৪ ঘন্টায় রহস্য উদঘাটন ॥ স্ত্রীসহ গ্রেফতার ৬ ॥ পরকীয়ার জেরেই এ হত্যাকান্ড:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা হত্যার ২৪ ঘন্টায় রহস্য উদঘাটন ॥

স্ত্রীসহ গ্রেফতার ৬ ॥ পরকীয়ার জেরেই এ হত্যাকান্ড

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা হত্যার ২৪ ঘন্টায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকান্ডে জড়িত স্ত্রী পরকীয়া প্রেমিক সহ ৬ জনকে গ্রেফতার পুলিশ। পরকীয়ার জেরেই সংঘটিত সুমন খলিফা (৩৫) হত্যাকান্ড। বুধবার বিকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

সম্মেলনে তিনি বলেন, নিহতের স্ত্রী সঙ্গীতশিল্পী সোনিয়া সঙ্গে পরকীয়ার জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোনিয়ার সঙ্গে ধৃত আসামি মেহেদী হাসান ওরফে ইউসুফের (৪২) অবৈধ সম্পর্কের কারণে স্বামী-স্ত্রী প্রায়ই ঝগড়ায় জড়িত হয়েছে। এরই জেরে সোনিয়া ও ইউসুফ মিলে সুমনকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক ৩০ নভেম্বর রাতে গানের অনুষ্ঠানে স্ত্রীকে রেখে বের হওয়ার পর সুমনকে ক্লাব থেকে ডেকে সিএনজিতে তুলে চর কাশীপুরে নিয়ে যায় আসামিরা। সেখানে ধারালো অস্ত্রে নির্মমভাবে হত্যা করা হয় তাকে।

পুলিশ সুপার আরো জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ইউসুফকে গ্রেফতারের পরে তার স্বীকারোক্তিতে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আব্দুর রহমান (২৮), বিল্লাল হোসেন (৫৮), আলমগীর হাওলাদার (৪৫), নান্নু মিয়া (৫৫) এবং নিহতের স্ত্রী সোনিয়া আক্তার (২২)। ঘটনায় ব্যবহৃত একটি চাপাতি ও একটি সুইচ গিয়ারও উদ্ধার করা হয়েছে। পলাতক আসামি মামুনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ সোমবার সকালে ফতুল্লার কাশীপুরের মধ্য নরসিংপুরে সুমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুমন বরিশালের আগৈলঝড়া উপজেলার মন্টু খলিফার ছেলে। তিনি পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় সোমবার রাতেই নিহতের বাবা মোঃ মন্টু খলিফা (৭০) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!