নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধবেলা কর্মবিরতি // রোগী ভোগান্তি চরমে:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধবেলা কর্মবিরতি // রোগী ভোগান্তি চরমে:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধবেলা কর্মবিরতি // রোগী ভোগান্তি চরমে:Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড
বাস্তবায়নের দাবীতে অর্ধবেলা কর্মবিরতি // রোগী ভোগান্তি চরমে
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সরকারি স্বাস্থ্যসেবায়  পেশাজীবী সংগঠন  মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে  অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন।  একইভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাব সেন্টারে কর্মরত ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা  গতকাল  বুধবার সকাল ৮ থেকে দুপুর  ১২ টা পর্যন্ত অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন।  এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ও নারায়ণগঞ্জ জেলা  সিনিয়র সহ সভাপতি বিএমটিএ আলমগীর কবির, উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার মোল্লা,ফার্মাসিস্ট মোঃ বাদল মিয়া, ফার্মাসিস্ট শাহজাদি হারুন, ফার্মাসিস্ট চন্দনা বিশ্বাস,  মেডিকেল টেকনোলজিস্ট রেডিও গ্রাফী সেলিনা সুলতানা,  মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব গোলাম মোস্তফা, সেনিটারী ইন্সপেক্টর  নুরুল ইসলাম,  ইপিআই আওলাদ হোসেনসহ আরও সদস্যরা।
 বক্তারা বলেন, আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ ৩১ বছর ধরে    ১১তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত।
২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্টদের ১০ম গ্রেড নির্ধারণ করলেও তা এখনও কার্যকর হয়নি।
বৈষম্য দূর করতে আসা সরকার যদি আমাদের দিকে না তাকায় তাহলে অবহেলার শিকার হবো আমরা।  দুঃখজনক যে, স্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ এ বিভাগে অবহেলিত পেশাজীবিদের।জীবন মানে পিছিয়ে রাখা হয়েছে।  তাই আমরা অবিলম্বে ১০ গ্রেড বাস্তবায়ন চাই। দাবী আদায়  না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।
এদিকে গত কয়েকদিনের এমন কর্মসূচির কারনে রূপগঞ্জ উপজেলায় চিকিৎসা নিতে এসে পরীক্ষা, নিরীক্ষা,  ও স্বাস্থ্যসেবা পেতে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। তারা কর্মবিরতির কারনে এমন ভোগান্তি পোহাচ্ছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!