নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

দেশে পোশাক শিল্পে অস্থিরতা ও শিল্পাঞ্চলের অস্থিরতা নিয়ন্ত্রণ ছিল খুবই কঠিন ব্যাপার -নারায়ণগঞ্জে উপদেষ্টা সাখাওয়াত হোসেন। Nafiz Ashraf.Tnntv24

দেশে পোশাক শিল্পে অস্থিরতা ও শিল্পাঞ্চলের অস্থিরতা নিয়ন্ত্রণ ছিল খুবই কঠিন ব্যাপার -নারায়ণগঞ্জে উপদেষ্টা সাখাওয়াত হোসেন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দেশে পোশাক শিল্পে অস্থিরতা ও শিল্পাঞ্চলের অস্থিরতা নিয়ন্ত্রণ ছিল খুবই কঠিন ব্যাপার -নারায়ণগঞ্জে উপদেষ্টা সাখাওয়াত হোসেন। Nafiz Ashraf.Tnntv24

দেশে পোশাক শিল্পে অস্থিরতা ও শিল্পাঞ্চলের অস্থিরতা নিয়ন্ত্রণ ছিল

খুবই কঠিন ব্যাপার — নারায়ণগঞ্জে উপদেষ্টা সাখাওয়াত হোসেন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখায়াত হোসেন বলেছেন, দায়িত্ব নেয়ার পর দেশে পোশাক শিল্পে অস্থিরতা ও শিল্পাঞ্চলের অস্থিরতা নিয়ন্ত্রণ ছিল খুবই কঠিন ব্যাপার। তাও করা সম্ভব হয়েছে। তিনি বলেন, পতিত স্বৈরশাসক প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছিল। পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি সেক্টরে রিফর্ম করার পাশাপাশি জনমনে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার। বিশেষ করে নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের ভংগুর অবস্থা থেকে অনেকাংশেই উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছেন। শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সৃষ্ট অসন্তোষ নিরসন এবং নদী গুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিগত ১৭ বছরে প্রশাসনিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। এটা শুধু প্রশাসন নয় রাষ্ট্রের যত গুলো অঙ্গ ছিল সব তাই হয়েছিল। যা নিয়ন্ত্রণরে বাইরে ছিল। এটাকে নিয়ন্ত্রণে আনা খুব কঠিন ব্যাপার ছিল। এখন যদি প্রশ্ন করা হয় সব ঠিক হয়েছে কিনা। তাহলে বলব ৬০ ভাগ হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্সে নির্মাণাধীন জাহাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তাদের জন্য সেনানিবাসে বিশেষ কারাগার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান খোলস থেকে বেড়িয়ে তারপর বিস্তারিত বলবেন।
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড.নুরুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসক মো.রায়হান কবীর, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মিজ শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন সহ পদস্থ কর্মকর্তা বৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!