নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

মেট্টোরেল শুক্রবার চলবে কি চলবে না ,এনিয়ে ধোঁয়াশা। Nafiz Ashraf.Tnntv24

মেট্টোরেল শুক্রবার চলবে কি চলবে না ,এনিয়ে ধোঁয়াশা। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
কর্মবিরতি: শুক্রবার থেকে মেট্টোরেল বন্ধ রাখার ঘোষণা। Nafiz Ashraf.Tnntv24

মেট্টোরেল শুক্রবার চলবে কি

চলবে না ,এনিয়ে ধোঁয়াশা

Tnntb24.অনলাইন ডেক্স:

মেট্রোরেল শুক্রবার চলবে কি চলবে না, এ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। মেট্রোরেল চলাচল নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে, চাকরি-বিধিমালা বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে শুক্রবার মেট্রোরেল চলাচল নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হযেছে।

এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক মো. আহসান উল্লাহ শরিফী বলেন, ‘মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত চলাচল করবে।’

কর্তৃপক্ষ জানায়, ‘সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে মেট্রোরেল।’

এর আগে, ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের আলটিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু দাবি পূরণ না হওয়ায় শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন তারা। ফলে সব ধরনের যাত্রী সেবা বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও পালন করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!