নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রাষ্ট্রপতি ড.ইউনূসের আচরণে অপমানিত;পদত্যাগ করতে চান নির্বাচনের পর:Nafiz Ashraf.Tnntv24

রাষ্ট্রপতি ড.ইউনূসের আচরণে অপমানিত;পদত্যাগ করতে চান নির্বাচনের পর:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রাষ্ট্রপতি ড.ইউনূসের আচরণে অপমানিত;পদত্যাগ করতে চান নির্বাচনের পর:Nafiz Ashraf.Tnntv24

রাষ্ট্রপতি ড.ইউনূসের আচরণে অপমানিত;

পদত্যাগ করতে চান নির্বাচনের পর

 

Tnntv24.অনলাইন ডেক্স:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আচরণে অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনের পরেই তিনি পদত্যাগ করতে চান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন রাষ্ট্রপতি।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। আগামী ২০২৮ সালে তাঁর স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার কথা। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মত কোনো বার্তা সংস্থাকে তিনি সাক্ষাৎকার দিলেন।

হোয়াটস অ্যাপে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত সাত মাসে তাঁর সঙ্গে একবারও দেখা করেননি। বরং এসময় তাঁর প্রেস বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাস থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে।

রাষ্ট্রপতি হতাশা প্রকাশ করে বলেন, সকল কনস্যুলেট, দূতাবাস এবং হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি ছিল। হঠাৎ এক রাতে সেই প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়। এতে মানুষের কাছে একটি ভুল বার্তা যায় যে, হয়তো রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। মো. সাহাবুদ্দিন বলেন, ‘এতে আমি খুবই অপমানিত বোধ করেছি।’ প্রতিকৃতি বিষয়ে ইউনূসকে চিঠি লেখার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানিয়ে রাষ্ট্রপতি যোগ করেন, ‘আমার কণ্ঠরোধ করা হয়েছে।’

মো. সাহাবুদ্দিন জানান, কিছু ছাত্র বিক্ষোভকারী প্রথমে তার পদত্যাগ দাবি করলেও সাম্প্রতিক মাসগুলোতে কোনো রাজনৈতিক দল তাকে পদত্যাগ করতে বলেনি। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান রাষ্ট্রপতি। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিনা জানতে চাইলে রাষ্ট্রপতি এর কোনো উত্তর দেননি। তিনি জানান, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন এবং কোনো দলের সঙ্গে যুক্ত নন।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!