নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা: Nafiz Ashraf.Tnntv24 

রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা: Nafiz Ashraf.Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা: Nafiz Ashraf.Tnntv24 
রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির
মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা 
Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার ও অনলাইন পোর্টালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
  ১৫ডিসেম্বর সোমবার গোলাকান্দাইল ভুঁইয়া বাড়ি মিলনায়তনে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এ মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছিরউদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আব্দুল আজিজ, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, ভোলাবো ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটো প্রমুখ।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের রূপগঞ্জ উপজেলা বিএনপিতে ঠাঁই নেই। ভূমিদস্যুতা ও মাদক নির্মূল করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কর্মসংস্থান, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন করা হবে। সমাজের সকল বৈষম্য দূর করে আদর্শ ও স্বপ্নের রূপগঞ্জ হিসাবে গড়ে তোলা হবে। সাংবাদিক, শিক্ষক ও সমাজকর্মীসহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করা হবে। সমাজের কোন অন্যায় কাজে জড়িত থাকার প্রমাণ পেলে বিএনপির নেতাকর্মীদের বহিস্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকরা ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!