নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ফতুল্লায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড দুর্ঘটনার সাড়ে দশ ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার,সুন্দরবন ১৬ যাত্রীবাহী লঞ্চ আটক।Nafiz Ashraf.Tnntv24

ফতুল্লায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড দুর্ঘটনার সাড়ে দশ ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার,সুন্দরবন ১৬ যাত্রীবাহী লঞ্চ আটক।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ফতুল্লায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড দুর্ঘটনার সাড়ে দশ ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার,সুন্দরবন ১৬ যাত্রীবাহী লঞ্চ আটক।Nafiz Ashraf.Tnntv24

ফতুল্লায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে দুই নিখোঁজ শ্রমিক।
দুর্ঘটনার সাড়ে দশ ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার করেছে

ডুবরী দল,সুন্দরবন ১৬ যাত্রীবাহী লঞ্চ আটক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালু ভর্তি বাল্কহেড ডুবে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্বার করেছে যৌথ ডুবুরি দলের সদস্য। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নৌ পুলিশ কোষ্টগার্ড ও ফায়ার সার্ভিসে ডুবুরিরা যৌথ ভাবে অভিযান চালিয়ে বাল্কহেডের ডেকের ভেতরে আটকে থাকা দুজনের লাশ উদ্বার করে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি বেসরকারি ডগ ইয়ার্ডের ঘাটে সামনে এই দুঘটনা ঘটে ।

নৌ পুলিশের পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন জানান, বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন ১৬ যাত্রীবাহী লঞ্চ বুড়িগঙ্গা নদীর ফতুল্লা ধর্মগঞ্জ এলাকায় এসে একটি বেসরকারি ঘাটের পাশে নোঙ্গর করে রাখা বালু ভর্তি বাল্কহেডকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি অর্ধেক অংশ পানির নিচে তলিয়ে যায়। তিনি জানান নোঙ্গর করে রাখা বাল্কহেডের ডেকের কেবিনে ভেতরে পাঁচজন শ্রমিক ঘুমিয়েছিল। তাদের মধ্য থেকে ৩ শ্রমিক লাফিয়ে নদীতে পরে সাতরে  তীরে উঠলেও দুই শ্রমিকের কোন সন্ধান মিলছে না।

নিখোজ শ্রমিকরা হল পটুয়াখালী বাসিন্দা জহিরুল ইসলাম শাকিল (২৫) ঝালকাঠি রাজাপুরের মোহাম্মদ হাসান (২০)

এসপি বলেন, ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী লঞ্চটি নোঙ্গর করে থাকা বাল্কহপডটিকে ধাক্কা দেয়। শুক্রবার ভোর ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নৌ পুলিশ ফায়ার সার্ভিস ও কোস্ট ঘাটে ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এদিকে বিকেল তিনটার পর থেকে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড এবং নৌ বাহিনী ডুবুরিদের সাথে এসে যোগ দেয় স্থানীয় বেসরকারি তিনজন ডুবুরি দলের সদস্য। ওই ডুবুরি দলের সদস্যরা ডুবে যাওয়া বাল্কহেডের ভেতরে ঢুকে একে একে জহিরুল ও হাসানের মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনায় নিখোঁজ দুজনের মরদহ বিকেল সাড়ে চারটার দিকে উদ্ধারের পর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চটি আটক করা হয়েছে। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। #

# নাফিজ আশরাফ
২৬-১২-২৫

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!