নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ৩০০ ফিটে যে আবর্জনা জমে,তা পরিস্কার করেছে মাসুদুজ্জামান। Nafiz Ashraf.Tnntv24

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ৩০০ ফিটে যে আবর্জনা জমে,তা পরিস্কার করেছে মাসুদুজ্জামান। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ৩০০ ফিটে যে আবর্জনা জমে,তা পরিস্কার করেছে মাসুদুজ্জামান। Nafiz Ashraf.Tnntv24

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ৩০০ ফিটে 

যে আবর্জনা জমে, তা পরিস্কার করেছে মাসুদুজ্জামান

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার ৩০০ ফিট এলাকায় তিন দিনব্যাপী বিশাল গণসংবর্ধনার আয়োজন শেষে এলাকাটি পরিষ্কার করেছে বিএনপির নেতা-কর্মীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনভর নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্দেশনায় এ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়।

এর আগে বৃহস্পতিবার এক যুগেরও বেশি সময় পর দেশে ফেরেন তারেক রহমান। তার আগমন উপলক্ষে রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফুটে তাকে গণসংবর্ধনা প্রদানের আয়জোজন করা হয়। আয়োজন শেষে ব্যানার-ফেস্টুন এবং অন্যান্য আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নেন মাসুদুজ্জামান।

এ বিষয়ে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান বলেন,
“প্রিয় নেতা তারেক রহমান স্মার্ট ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ‘আমরা করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে বাস্তবে রূপ দিতেই আমাদের সব কার্যক্রম পরিচালিত হবে। জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশকে নাগরিকবান্ধব ও মানবিক গণতন্ত্রে পুনর্গঠিত করতে চাই। এটি নাগরিকদের কাছে আমাদের প্রতিশ্রুতি।”

সকাল থেকে এ পরিচ্ছন্নতা অভিযানটি পরিচালিত হয়। এতে প্রায় ২০০ স্বেচ্ছাসেবক ও নেতাকর্মী অংশ নেন। মাসুদুজ্জামানের পক্ষে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের নেতৃত্ব ও সমন্বয় করেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!