নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

গণভোটে হ্যা ভোট হচ্ছে সংস্কার আর না ভোট হচ্ছে যেভাবে চলছিল সেভাবেই চলা–ড. বদিউল আলম মজুমদার। Nafiz Ashraf.Tnntv24

গণভোটে হ্যা ভোট হচ্ছে সংস্কার আর না ভোট হচ্ছে যেভাবে চলছিল সেভাবেই চলা–ড. বদিউল আলম মজুমদার। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
গণভোটে হ্যা ভোট হচ্ছে সংস্কার আর না ভোট হচ্ছে যেভাবে চলছিল সেভাবেই চলা–ড. বদিউল আলম মজুমদার। Nafiz Ashraf.Tnntv24

গণভোটে হ্যা ভোট হচ্ছে সংস্কার আর না ভোট হচ্ছে যেভাবে চলছিল

সেভাবেই চলা– ড. বদিউল আলম মজুমদার

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বৈশাখী টেলিভিশনকে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সকল প্রতিবন্ধকতা আছে তা
দুর করার মত সংবাদ প্রকাশের সক্ষমতা আছে। বৈসম্য ও সমাজের অন্যায় অবিচার দুর করার জন্য বৈশাখী টিভি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। তিনি বলেন, আমরা অতিতে ভোটারাধিকার থেকে বঞ্চিত হয়েছি।
নির্বাচনে আমরা ভোট দেয়ার অধিকার পাব। জেনে শুনে সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বরেন, দেশের মালিক হিসেবে আমাদের সুযোগ হবে কত গুলো সিদ্ধান্ত গ্রহন করার। সে
গুলো হলো অভিষ্যতে সংবিধানে কি কি হবে গুলো নিয়েই গণভোট। চারটি প্যাকেজে ৪৮ টি বিষয় আছে। যাতে যে স্বৈরাচারী আমাদের মাঝে ঝেকে বসেছিল তা আর না হয়। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্ত স্বৈচারী ব্যবস্থা এখনো অব্যাহত আছে। এ গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হতে এটা অব্যাহত থাকবে না বিলুপ্ত হবে। এ গণভোটে হ্যা ভোট হচ্ছে সংস্কার আর না ভোট হচ্ছে যেভাবে চলছিল সেভাবেই চলা।
শনিবার সকালে নারায়ণগঞ্জে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্সিকীর আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বরেন।

জনপ্রিয় টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২১ বছরে পদার্পণ উপলক্ষে নারায়নগঞ্জে র‌্যালী আলোচনা সভা সহ নানা কর্মসূচিপালন করা হয়েছে। শনিবার সকালে নগরীর কালীরবাজার এলাকায় জেলা শিল্পকলা
একাডেমীতে কেক কাটেন অর্থনীতিবিদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা। বৈশাখী টেলিভিশনের নারায়নগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায়
আলোচনা শুভেচ্ছা জানিয়ে বক্তব্য সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল
মেহেদী, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈননুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য
সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী মাওলানা আমীর আবদুল জাব্বার, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, দৈনিক সংবাদের চীফ
রিপোর্টার সালাম জুবায়ের, নারায়নগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মীথ,
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি এ টি এম কামাল, ন্যাপ নেতা এডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল,
বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদ মাহফুজুল আলম জাহিদ সহ নেতৃবৃন্দ। কেক কাটা ও আলোচনার পূর্বে বিশিষ্টজনদের নিয়ে একটি র‌্যালি নগরীর কালীরবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমীর সামনে
থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।

বক্তারা বৈশাখী টেলিভিশনে প্রচারিত সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানিয়ে আশা প্রকাশ করেন আগামীতে আরো ভাল ভাল অনুষ্ঠানের আয়োজন করবে।
বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করে। চ্যানেলটি ২০ বছর পূর্ণ করে ২১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় বিশিষ্টজনরা বলেন, বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর
থেকেই দর্শকদের কথা চিন্তা করে বস্তুুনিষ্ঠ সংবাদ প্রচার করছে। তাই দর্শকদের ভালোবাসা পেয়ে এত দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!