নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ১জানুয়ারি, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্টল ও প্যাভিলিয়নের কারিগররা: Nafiz Ashraf.Tnntv24

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ১জানুয়ারি, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্টল ও প্যাভিলিয়নের কারিগররা: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ১জানুয়ারি, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্টল ও প্যাভিলিয়নের কারিগররা: Nafiz Ashraf.Tnntv24
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ১জানুয়ারি
শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্টল ও প্যাভিলিয়নের কারিগররা
Tnntv24.শফিকুল আলম ভূইয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
নারায়গঞ্জের রূপগঞ্জ  পূর্বাচল উপশহরে মাসব্যাপি বসছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা(ডিআাইটিএফ)। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিফ এক্সিবিশন  সেন্টারে। এ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড, মুহাম্মদ ইউনুস।  বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথ উদ্যোগে পূর্বাচল উপশহরের ৪নম্বর সেক্টরের এ মেলার আয়োজন করেছে।  বানিজ্য মন্রণালয় সূত্র জানিয়েছে, এবার আন্তর্জাতিক শব্দটি বাদ দিয়ে শুধু ‘ঢাকা বানিজ্য মেলা, নাম রাখার সিদ্বান্ত নেওয়া হয়েছিল। ইপিবি কার্যালয়ে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে বাণিজ্য মেলার স্টিয়ারিং কমিটির এ প্রস্তাব টেকেনি। তাই মেলার নাম থাকছে আগের মতোই।
 বানিজ্য মেলা উপলক্ষে ২৯ ডিসেম্বর সোমবার  বাংলাদেশ -চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (ডিআইটি এফ) ২০২৬ মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বানিজ্য সচিব মাহবুবুর রহমান। এ সময় ইপিবির ভাইস চেয়ারম্যান হাসান আরিফ, বানিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি)  আব্দুর রহিম খান ও ইপিবির মহাপরিচালক বেবি রাণী কর্মকার উপস্থিত ছিলেন।  এ সময় সচিব বলেন,এবারের বানিজ্য মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল/ প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ই টিকিটিং ( অন -স্পষ্ট টিকিট ক্রয় ব্যবস্হার পাশাপাশি অনলাইনে টিকিট ক্রয়পূর্বক কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ) এট ব্যবস্হা করা হয়েছে। তিনি বলেন, এবার ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে  বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে কনসেশনাল রেটে “পাঠাও” সার্ভিস।
এবারের বানিজ্য মেলায় ৫২ এর ভাষা আন্দোলন, ৭১এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর জুলাই  আন্দোলনে আহত ও শহীদের স্মরণে স্থিরচিত্র প্রদর্শনের জন্য বাংলাদেশ স্কয়ার নির্মাণ করা হয়েছে। বিদেশি উদ্যোক্তা / প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে ইলেকট্রনিক ও ফার্নিচার জোন।  সিনিয়র সিটিজেনদের জন্য  তৈরি করা হয়েছে  সিটিং কর্নার।  শিশু দের বিনোদনের জন্য  মেলায় থাকছে ২ টি শিশু পার্ক ও উত্তর পশ্চিম পাশে মসজিদ / নামাজঘর স্হাপন করা হয়েছে। মেলায় ৫টি প্রতিষ্ঠানকে প্রিমিয়ার রেস্টুরেন্ট/ প্রিমিয়ার মিনি রেস্টুরেন্ট /ও কফিসপ বরাদ্দ দেওয়া হয়েছে।  এছাড়া ও  মেলায়  এক্সিবিশন সেন্টারের ভিতরে  ৫০০ আসন বিশিষ্ট একটি  ক্যাফেটেরিয়া রয়েছে।  মহিলা, প্রতিবন্ধী, কুটির শিল্প, হস্তশিল্পের  উদ্যোগতাদের সংরক্ষিত স্টল বরাদ্দ  দেওয়া হয়েছে। ৫ শতাধিক গাড়ি পার্কিং সুবিধাসম্বলিত দ্বিতল কার পার্কিং ছাড়াও  ৬ একর জমিতে বিস্তর পার্কিং ব্যবস্হা করা হয়েছে।  বানিজ্য মেলায় পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে হ্রাসকৃত মূল্যে বস্র ও পাটমন্ত্রনালয়ের মাধ্যমে  পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে।   ২০২২ সাল থেকে রূপগঞ্জ পূর্বাচলউপশহরে চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্টল ও প্যাভিলিয়নের কারিগররা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেলা প্রাঙ্গণ জুড়ে হাতুড়ি-পেরেকের টুংটাং শব্দ। শ্রমিকদের ব্যস্ত ছোটাছুটি। লোহার ফ্রেমে ঝালাইয়ের কাজে সময় পার করছেন তারা। মেলায় নিজ নিজ স্টল সাজানোর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা।
স্টলের কাঠামো নির্মাণ কাজ চলছে। থেমে নেই প্যাভিলিয়নের রং, আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জার কাজ। উদ্বোধনের আগেই সব ধরণের স্টলের নির্মাণকাজ সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে। রাত-দিন স্টল নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন কারিগররা। শুরু থেকে দোকানপাট সাজিয়ে পুরোদমে বেচাকেনা করতে পারবেন বলে দাবি দোকান মালিকদের। দর্শনার্থীদের জন্য ই-টিকিটিং সুবিধা চালু থাকবে।
 প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।  শিশুদের জন্য ২টি শিশুপার্ক রাখা হয়েছে। মেলায় নকল ও নিম্নমানের পণ্য  রোধে কড়া নজরদারি থাকবে।
এবারের মেলায় দেশি-বিদেশি মিলিয়ে ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।  ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ বেশ কয়েকটি দেশ মেলায় অংশগ্রহণ করার কথা রয়েছে।
মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন অগ্রযাত্রার নানা দিক সম্পর্কে জানতে পারবেন। মেলার ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে বিশেষ বিআরটিসি ২০০ টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে। ফার্মগেইট থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া ৭০ টাকা, কুড়িল-বিশ্বরোড থেকে ৪০ টাকা, চাষাড়া থেকে ১২০ টাকা,,মুক্তারপুর থেকে ১৩০ টাকা, নরসিংদী থেকে ১০০ টাকা। পাশাপাশি রাইড শেয়ারিং সেবাও ব্যবহার করা যাবে। দর্শনার্থীদের জন্য থাকছে ই-টিকিটিং সুবিধা।
রপ্তানি উন্নয়ন ব্যুারোর সচিব তরফদার সোহেল রহমান, মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কাটতে পারবেন টিকিট। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তার স্বার্থে গেট ইজারাদারদের পক্ষ থেকে থাকবে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক। দর্শনার্থীদের বসার জন্য থাকবে ৩টি সিটিং জোন। ব্যাংকিং লেনদেনের জন্য থাকবে বিভিন্ন ব্যাংকের একাধিক বুথ। থাকছে একটি পুলিশ ক্যাম্প।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর(ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, মেলায় যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত রাখা হয়েছে ৯ শতাধিক পুলিশ। থাকবে একাধিক মোবাইল টিমসহ বেশ কয়েকটি চেকপোস্ট।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!