নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

রিয়াদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার,ফিরে পেলেন প্রাথমিক সদস্যপদ। Nafiz Ashraf.Tnntv24

রিয়াদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার,ফিরে পেলেন প্রাথমিক সদস্যপদ। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রিয়াদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার,ফিরে পেলেন প্রাথমিক সদস্যপদ। Nafiz Ashraf.Tnntv24

রিয়াদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার,

ফিরে পেলেন প্রাথমিক সদস্যপদ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করেছে দল।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে পুনরায় বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে তিনি দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন- এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফতুল্লা এলাকার এক গার্মেন্টস ব্যবসায়ীর সঙ্গে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর একটি ফোনালাপের অডিও ফাঁস হয়। ওই অডিওকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৫ মে বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

এছাড়াও বহিষ্কারের দিন ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে, যা সে সময় আলোচনার জন্ম দেয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!