নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে  শিক্ষার্থীদের মুখে হাসি: Nafiz Ashraf.Tnntv24 

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে  শিক্ষার্থীদের মুখে হাসি: Nafiz Ashraf.Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে  শিক্ষার্থীদের মুখে হাসি: Nafiz Ashraf.Tnntv24 
বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে 
শিক্ষার্থীদের মুখে হাসি 
Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উপজেলার ১১৫টি প্রাথমিক বিদ্যালয়, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালন করায় বই উৎসব পালিত না হলেও বৃহস্পতিবার (১ জানুয়ারি) শিক্ষাবছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই।
উপজেলার কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায়, শীতের কনকনে ঠাণ্ডা বাতাস উপেক্ষা করেই শিশুরা স্কুলে এসেছে বই নিতে। বছরের প্রথম দিন বিদ্যালয়ে এসে নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। তাদের উচ্ছ্বাস আর উল্লাসে মুখর হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। আকর্ষণীয় ও দৃষ্টি নন্দিত নতুন বই হাতে পেয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিশুরা উল্টেপাল্টে দেখেছে কি কি আছে বইয়ের পাতায়। নতুন পাঠ্যবই পেয়ে শিশুদের আনন্দ ও প্রাণখোলা হাসি নজর জুড়ানো।
মেয়ের বইয়ের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা এক শিক্ষার্থীর মা বলেন, এ আনন্দ প্রকাশ করার নয়। ছেলে-মেয়ে যখন নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয় তখন যেমন আনন্দ তেমনি আনন্দ হয় তাদের নতুন বই হাতে পাওয়ার পরও। আজও তেমন আনন্দ হচ্ছে। মেয়ের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই দোয়া করবেন।
মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন বলেন, প্রতি বছরের ন্যায় শিক্ষা বর্ষের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সত্যিই আনন্দের বিষয়। একজন শিক্ষক হিসেবে শিশুদের এই আনন্দ আমার কাছে অনুপ্রেরণা।
মীরকুটিরছেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মামুন মিয়া বলেন, নতুন বই শিশুদের জন্য নতুন বছরের উপহার। নতুন বই শিশুকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে।
বানিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হান্নান মিয়া বলেন, তীব্র শীত উপেক্ষা করেও নতুন বই পাওয়ার জন্য শিশুরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। প্রতি বছর শিশুদের এই আনন্দ ছড়িয়ে পড়ে অভিভাবকদের মাঝেও। নতুন বইয়ের ঘ্রানে তাদের প্রাণে জাগে অনাবিল আনন্দ।
প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা বলেন, তিনদিনের রাষ্ট্রীয় শোকের মাঝেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে প্রতি বছররের ন্যায় এবছরও ১ম দিনে সরকারের পক্ষ থেকে নতুন বই তুলে দেয়া হয়েছে। নতুন বই পেয়ে শিশুরাও উচ্ছসিত।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!