নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

মাসুদুজ্জামানের সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ, ঐক্যের আহবান ধানের শীষের পক্ষে। Nafiz Ashraf.Tnntv24

মাসুদুজ্জামানের সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ, ঐক্যের আহবান ধানের শীষের পক্ষে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মাসুদুজ্জামানের সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ, ঐক্যের আহবান ধানের শীষের পক্ষে। Nafiz Ashraf.Tnntv24

মাসুদুজ্জামানের সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ,

ঐক্যের আহবান ধানের শীষের পক্ষে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন থেকে সরে যাওয়া বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামানের সহযোগীতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকুর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) সকাল থেকে স্থানীয় শীতার্ত ও দুস্থ মানুষদের জন্য আয়োজিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

তিনি কম্বল বিতরণকালে বলেন, “মাসুদুজ্জামান ভাই ধানের শীষের প্রার্থী ছিলেন। দলীয় সিদ্ধান্তে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন এবং ঘোষণা করেছেন যে, যেকোনো কিছুর বিনিময়ে আমাদের ধানের শীষের প্রার্থী আবুল কালাম ভাইকে বিজয়ী করতে হবে।”

মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “আপনারা জানেন, সকল বিপদে ও আপদে জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাঁড়ায়। এর ধারাবাহিকতায় শকু ভাই এই আয়োজন করেছেন মাসুদুজ্জামান ভাইয়ের সহযোগিতায়। আমরা ধানের শীষকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

শওকত হাশেম শকু অনুষ্ঠানে বলেন, “আমাদের যেকোন মূল্যে ধানের শীষকে জয় করতে হবে। এই আসন জয়ী করে আমরা দলের নেত্রী তারেক রহমানকে উপহার দিতে চাই। মাসুদুজ্জামান ভাই সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন। আজকের কম্বল বিতরণ কার্যক্রম তারই এক অংশ।”

এসময় তিনি আরও বলেন, “আপনারা ধানের শীষে ভোট দিন। আমরা সমাজের সুবিধাভোগী ও সামর্থ্যবানদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে মানুষের জন্য কাজ করছি। সামনে রোজা উপলক্ষে আমরা ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের মতো আরও সেবামূলক কার্যক্রম চালাবো।”

মহানগর বিএনপির সদস্য সচিব টিপু বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আরও কিছুদিন থাকতে পারতেন। দীর্ঘ রাজনৈতিক জীবনজুড়ে নানা ষড়যন্ত্র ও নিপীড়নের শিকার হলেও দেশ ও জনগণের জন্য তিনি কখনও আপোষ করেননি। বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত বারবার বলেছেন, ‘বাংলাদেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই। বাংলাদেশই আমার আসল ঠিকানা’। তাঁর এই দৃঢ়তা আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

দোয়া মাহফিল শেষে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ কার্যক্রমের মাধ্যমে শুধুমাত্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই নয়, ধানের শীষকে বিজয়ী করার জন্য দলের ঐক্যবদ্ধ বার্তা দেওয়াও লক্ষ্য করা যায়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!