রূপগঞ্জে দুলাল ও চন্দনের
মনোনয়ন বাতিল
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়নঞ্জ -১ রূপগঞ্জ আসনে দুইজনের মনোনয়ন বাতিল হয়েছে। যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেনের শতকরা ১ ভাগ ভোটারের তথ্যের সঠিক তথ্য না থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়। এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. মনিরুজ্জামান চন্দনের হলফনামায় স্বাক্ষর না থাকায় প্রার্থীতা বাতিল করা হয়।
শনিবার ৩ জানুয়ারি সকালে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে রিটানিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির এ ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৮ প্রার্থী। তাদের মধ্যে ৬ জনের মনোনয়ন আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে।








