জামায়াতের আমির সৈয়দ আব্দুল্লাহ মন্তব্য করেছেন,
নির্বাচন অবাধ,নিরপেক্ষ না হলে সংকট তৈরি হবে
Tnntv24.অনলাইন ডেক্স:
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘প্রশাসন একটি বড় দলের পক্ষে যেভাবে ঝুঁকে পড়েছে তাতে পাতানো নির্বাচনের আশঙ্কা দেখা দিয়েছে।’ তিনি বলেন, ‘এবারের নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ না হয়, তাহলে সামনে বাংলাদেশে বড় ধরনের সংকট তৈরি হবে। দেশ বাঁচাতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।’
বুধবার জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরার কার্যালয়ে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তাহের।
তাহের বলেন, ‘বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল বাংলাদেশের আগামী নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে চায়। নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।’
তিনি বলেন, ‘এত ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলাদেশ একটি নির্বাচনের দ্বারপ্রান্তে। সেটিও যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও ক্ষুণ্ন হবে।’
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ইউরোপীয় এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের দক্ষিণ এশিয়ার উপপ্রধান মনিকা বাইলাইতে।
বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে তাহের ছাড়াও আরও উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির, জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর মাহমুদুল হাসান।








