নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রূপগঞ্জে মিলাদ ও দোয়া:Nafiz Ashraf.Tnntv24

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রূপগঞ্জে মিলাদ ও দোয়া:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রূপগঞ্জে মিলাদ ও দোয়া:Nafiz Ashraf.Tnntv24

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের

মাগফেরাত কামনায় রূপগঞ্জে মিলাদ ও দোয়া 

Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি)  বিকেলে উপজেলার গোলাকান্দাইলস্থ  কাচারী বাড়িতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য শরিফ আহম্মেদ টুটুল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন,   নাসির উদ্দিন, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
সভায় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিলেও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে থাকবেন আজীবন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আজ আবারো বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের পরিবেশ ফিরে আসছে। সকল ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ দেশের সকল কবরবাসীর জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী ও উপস্থিত ছিলেন। বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানানো হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!