নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

তারেক রহমান এখন থেকে বিএনপির চেয়ারম্যান । Nafiz Ashraf.Tnntv24

তারেক রহমান এখন থেকে বিএনপির চেয়ারম্যান । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন রাজনীতির “বরপুত্র” তারেক রহমান,বাসভবন প্রস্তুত। Nafiz Ashraf.Tnntv24

তারেক রহমান এখন থেকে

বিএনপির চেয়ারম্যান 

Tnntv24.অনলাইন ডেক্স:

বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। শুক্রবার রাতে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর ফলে দলটির চেয়ারম্যান পদ শূন্য হয়। এ পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এর মাধ্যমে দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন তারেক।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সামনে জাতীয় নির্বাচন থাকায় বিএনপির নেতৃত্বকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম তারেক রহমানকে চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পরামর্শ দেয়।

এর আগে, গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, দু-এক দিনের মধ্যে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।

তারেক ১৯৮৮ সালে বিএনপিতে যোগ দেন বগুড়া জেলার গাবতলী উপজেলা ইউনিটের সাধারণ সদস্য হিসেবে। ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি খালেদা জিয়ার সঙ্গে দেশব্যাপী প্রচারণায় অংশ নেন।

২০০২ সালে তাকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মনোনীত করা হয়। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান তিনি। এরপর দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটান।

২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দী হলে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর টানা সাত বছর তিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি দল পরিচালনা করেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে তারেকের বিরুদ্ধে একাধিক মামলার রায় হলেও পরবর্তীতে সেগুলোতে তিনি খালাস পান। এর ফলে তার দেশে ফেরার পথ সুগম হয়।

গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে কয়েক লাখ নেতাকর্মীর উপস্থিতিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

এর পাঁচ দিনের মাথায়, ৩০ ডিসেম্বর তার মা ও বিএনপির প্রতিষ্ঠিত নেতা খালেদা জিয়া মারা যান। পরদিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে জিয়া উদ্যানে তাকে দাফন করা হয়।

খালেদা জিয়ার চার দশকের বেশি সময়ের নেতৃত্বের পর দলের সর্বোচ্চ পদে এবার পূর্ণাঙ্গভাবে দায়িত্ব নিলেন তারেক রহমান।

জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ এখন তার নেতৃত্বে এগিয়ে যাবে বলে মনে করছেন দলটির নেতারা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!