নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে প্রতিদ্বন্দী প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন শিক্ষিত জাতি গঠনের তাগিদ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে প্রতিদ্বন্দী প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন শিক্ষিত জাতি গঠনের তাগিদ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে প্রতিদ্বন্দী প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন শিক্ষিত জাতি গঠনের তাগিদ।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে প্রতিদ্বন্দী প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন,

শিক্ষিত জাতি গঠনের মাধ্যমেই সার্বিক উন্নয়ন সম্ভব

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বীর মুক্তিযোদ্ধা  নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এশিয়ার বৃহত্তম আদমজী জুট মিল বন্ধ করে সেখানে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও রফতানিমুখী শিল্প প্রসারের লক্ষ্যে এটি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়, যেখানে বহু শিল্পকারখানা স্থাপন হয়েছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মার্চেন্ট ওয়ার্কার্স (এমডব্লিউ) উচ্চ বিদ্যালয় মাঠে ৭নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে শীতকালীন মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। নগরায়নের মাধ্যমে নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও জীবনমান উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জকে বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সুন্দর, নিরাপদ ও টেকসই নগর গঠনে পরিবেশের ভারসাম্য রক্ষা, উন্নত নাগরিক সেবা, প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য। শিক্ষিত জাতি গঠনের মাধ্যমেই সার্বিক উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতিতে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও আনুগত্যের শিক্ষা যুবসমাজকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে এবং পারিবারিক ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীর ভূমিকা শুধু সংসারকেন্দ্রিক নয়; শিক্ষা, অর্থনীতি, সিদ্ধান্ত গ্রহণ ও সামাজিক অংশগ্রহণের প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে হবে। এতে পরিবার ও সমাজ সমৃদ্ধ হবে এবং একটি শান্তিপূর্ণ, প্রগতিশীল সমাজ গড়ে উঠবে।

তিনি বলেন, পরিবারে নারীর মর্যাদা বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং বৈষম্যমূলক মানসিকতা দূর করতে সচেতনতা, আইন প্রয়োগ ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

মিলনমেলায় সভাপতিত্ব করেন আমরা ৭নং ওয়ার্ডবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম। ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালীর সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, আবুল কাশেম তালুকদার, মাওলানা সিদ্দিকুর রহমান, সোহরাব হোসেন ভূঁইয়া মুকুল, আমীর হোসেন, রুহুল আমিন ভেন্ডার, নূর ইসলাম, আসিফ হোসেন আকাশ, মোজাম্মেল হোসেন শিপু, সাইফুল ইসলাম সুমন, সাব্বির হোসেনসহ ৭নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!