নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে আটক করায় আইনজীবিদের তোপের মুখে ছাত্রদল নেতা।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে আটক করায় আইনজীবিদের তোপের মুখে ছাত্রদল নেতা।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে আটক করায় আইনজীবিদের তোপের মুখে ছাত্রদল নেতা।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে আটক করায়

আইনজীবিদের তোপের মুখে ছাত্রদল নেতা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা সজিব নামে এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার পক্ষে বিপক্ষে ছাত্রদল নেতা ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ আদালতে সজীব নামে এক যুবক হাজিরা দিতে আসলে তাকে ছাত্রলীগ বলে আটক করার চেষ্টা করে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান। এসময় বিএনপিপন্থী আইনজীবীরা ছুটে এসে জোর করে সজীবকে ছাড়িয়ে নিয়ে যান। এ নিয়ে ছাত্রদল নেতা ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে তর্ক বিতর্ক ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ বিষয়ে বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট রাজিব মন্ডল বলেন, সানু আক্তার শান্তা নামে একটি মেয়ে সজিব নামে এক ছেলেকে এক লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করেন। বিয়ের পর জানতে পারেন সানু আক্তার শান্তার পূর্বে আরো ৪টি বিয়ে হয়েছে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে মনমানিল্য হলে সজিবের বিরুদ্ধে সানু আক্তার শান্তা বিভিন্ন ধারায় ঢাকা কোর্টে ৪টি ও নারায়ণগঞ্জ কোর্টে একটি যৌতুক মামলা দায়ের করেন।

সেই যৌতুক মামলায় সজিব নারায়ণগঞ্জের একটি আদালতে হাজিরা দিয়ে কোর্ট এজলাসের সামনেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। তখন সানু আক্তার শান্তা ছাত্রদল নেতা মেহেদি আরফানকে দিয়ে আদালতপাড়ায় মব সৃষ্টি করে সজিবকে মারধর করে টেনে হেঁচড়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রকৃত ঘটনা জানার পর ছাত্রদল নেতাকে জিজ্ঞেস করা হয়েছে এটি কি ঠিক হয়েছে, তখন সে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে এবং সজিবকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

তবে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান বলেন, সে ছাত্রলীগ করতো এটা আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তাকে আটক করে পুলিশের কাছে তুলে দিতে গেলে বিএনপিপন্থী আইনজীবীরা বাধা দেয়। সেই সাথে তারা ওই ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়ে আমাকে হেনস্তা করে এবং মারধর করার চেষ্টা করে। পরে আমার পরিচয় দিলে তারা আমাকে ছেড়ে দেয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!