নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি বিক্রির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি বিক্রির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি বিক্রির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন:Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে
 এলপিজি বিক্রির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। বুধবার  ১৪ জানুযারী

বিকেলে উপজেলার তারাবো পৌরসভার মইকুলি এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন আজগর আলী ভূঁইয়া, আরিফ ভূঁইয়া, আজাহার ভূঁইয়াসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, রূপগঞ্জে এলপিজি গ্যাসের অনুমোদিত ডিলার হিসেবে পরিচিত সালমান এন্টারপ্রাইজ ও রফিক এন্টারপ্রাইজ সরকার নির্ধারিত ১২৫৩ টাকা মূল্যের ১২ কেজির এলপিজি সিলিন্ডার কোম্পানি থেকে সংগ্রহ করলেও তা খুচরা পর্যায়ে ১৮শ, থেকে ২হাজার টাকায় বিক্রি করছে।
 এতে সাধারণ ভোক্তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় এই জ্বালানির দাম এভাবে বাড়িয়ে নেওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য রান্নার খরচ বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দ্রুত অভিযান চালানো হোক।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশ্বাস দিলে পরে অবরোধ তুলে নেওয়া হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!