নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে  সচেতনতামূলক সভা অনুষ্ঠিত: 

রূপগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে  সচেতনতামূলক সভা অনুষ্ঠিত: 

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে  সচেতনতামূলক সভা অনুষ্ঠিত: 
রূপগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে 
সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গণভোট উপলক্ষে বিশেষ প্রচারণামূলক ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ জানুয়ারী)  সকালে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা দারিদ্র বিবেচনা অফিসার রবিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি আনিসুর রহমান, মোস্তাক আহমেদ মোল্লা, আব্দুল বাতেন মিয়া, হাফেজ মাওলানা ওমর ফারুকসহ গোলাকান্দাইল ইউনিয়নের সকল মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
সভায় উপস্থিত সাধারণ ভোটারদের নির্বাচন প্রক্রিয়া এবং গণভোট সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এসময় উপস্থিত বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষ যাতে কোনো বিভ্রান্তি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্যই তৃণমূল পর্যায়ে এই প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!