নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু,গণপিটুনিতে নিহত সেই  ছিনতাইকারী: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু,গণপিটুনিতে নিহত সেই  ছিনতাইকারী: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু,গণপিটুনিতে নিহত সেই  ছিনতাইকারী: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু,

 গণপিটুনিতে নিহত সেই  ছিনতাইকারী

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ জেলার  রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার  কেরাবো সড়কের মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নারী ও গণপিটুনিতে সেই  ছিনতাইকারী ঘটনাস্থলে নিহত হয়। ১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ  জানায়, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের স্ত্রী গৃহবধূ আমেনা বেগম বাড়ি ফেরার পথে কেরাবো রাস্তার মোড়ে ২/৩ সদস্যের ছিনতাইকারীর কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা গৃহবধূর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন গৃহবধূ আমেনা বেগম ছিনতাইকারীদের একজনকে যাপটে ধরে ডাক-চিৎকার করে। সুযোগমতো ওই ছিনতাইকারী আমেনা বেগমের গলায় ছুতিকাঘাত করে। আমেনা বেগম মাটিতে লুটে পড়ে। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে ছিনতাইকারী দলের সদস্য অজ্ঞাত এক যুবক(২৫) নিহত হয়। পরে আমেনা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সবজেল হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ  ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!