নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

বাংলাদেশে অতীতের মতো ‘কালো রাজনীতির’ পরিবেশ তৈরি করতে চান না-নুরুল হক নুর। Nafiz Ashraf.Tnntv24

বাংলাদেশে অতীতের মতো ‘কালো রাজনীতির’ পরিবেশ তৈরি করতে চান না-নুরুল হক নুর। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বাংলাদেশে অতীতের মতো ‘কালো রাজনীতির’ পরিবেশ তৈরি করতে চান না-নুরুল হক নুর। Nafiz Ashraf.Tnntv24

বাংলাদেশে অতীতের মতো ‘কালো রাজনীতির’

পরিবেশ তৈরি করতে চান না-নুরুল হক নুর

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশে আর অতীতের মতো ‘কালো রাজনীতির’ পরিবেশ তৈরি করতে চান না। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বলেন তিনি।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর।

তিনি বলেন, একটি বিশেষ মহল অতীতে দেশে আতঙ্ক ও দমনমূলক পরিবেশ তৈরি করেছিল। সে প্রসঙ্গে শামীম ওসমানের একটি বক্তব্যের সমালোচনা করে নুর বলেন, “আমরা এই দেশের নাগরিক। দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। আমাদের পালিয়ে যাওয়ার প্রশ্নই আসে না।”

নুরুল হক নুর বলেন, দেশের কঠিন সময়ে অল্প কিছু মানুষই প্রকাশ্যে কথা বলেছেন। তিনি আইনজ্ঞ ড. আসিফ নজরুলের নাম উল্লেখ করে বলেন, গণআন্দোলনের সময় তিনি নিপীড়িতদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে পরে তাকে এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতাকে ‘ভারতীয় দালাল’ বা ‘ইসরাইলের চর’ আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহল ইচ্ছাকৃতভাবে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে আন্তর্জাতিকভাবে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করতে চায়। একই সঙ্গে জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল, তা ভাঙার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

নুর বলেন, “আমরা রাজপথে লড়াই করেছি, রক্ত দিয়েছি। পরিবারগুলো নির্যাতনের শিকার হয়েছে। আমরা কি অপরাধী?”

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

এ ছাড়া উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন, মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আরফিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
ঢাকায় বসবাসরত গলাচিপা ও দশমিনার সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!