নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বাণিজ্য মেলায় নাবিস্কোর বিস্কুটে বিশেষ ছাড় ক্রেতা দর্শনার্থীদের ভিড়: Nafiz Ashraf.Tnntv24

বাণিজ্য মেলায় নাবিস্কোর বিস্কুটে বিশেষ ছাড় ক্রেতা দর্শনার্থীদের ভিড়: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বাণিজ্য মেলায় নাবিস্কোর বিস্কুটে বিশেষ ছাড় ক্রেতা দর্শনার্থীদের ভিড়: Nafiz Ashraf.Tnntv24

বাণিজ্য মেলায় নাবিস্কোর বিস্কুটে

বিশেষ ছাড় ক্রেতা দর্শনার্থীদের ভিড়

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ

রূপগঞ্জের পূর্বাচল উপশহরে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ৩০তম আসর এখন পুরোদমে জমজমাট।  মেলার ১৬তমদিনে এসে ক্রেতা-বিক্রেতা আর নতুন উদ্যোগতাদের পদচারণায় জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। সাশ্রয়ী মূল্যে বিশেষছাড়ে দুপুরের পর থেকেই মানুষের ঢল নামছে মেলায়। ১৮ জানুয়ারী  বিকেলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন  সেন্টারে  আয়োজিত বাণিজ্য মেলা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। মেলা  উপলক্ষে বিভিন্ন স্টল-প্যাভিলিয়নে চলছে আকর্ষণীয় ছাড়।গতবারের  মতো এবারও মেলায় আগত ক্রেতাদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে নাবিস্কোর স্টল। বিভিন্ন অফারে বিক্রি হচ্ছে নানা প্রকারের বিস্কুট।

সরেজমিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাবিস্কোর স্টলে এমনই চিত্র  দেখা গেছে। মেলা উপলক্ষে নাবিস্কো বিস্কুটের তিনটি অফার চলছে। সেগুলো হলো ‘নাবিস্কো রকমারি প্যাকেজ’, ‘নাবিস্কো টক ঝাল মিষ্টি’ ও ‘নাবিস্কো ইত্যাদি’। রকমারি প্যাকেজটি ৪০টাকা ছাড়ে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। টক ঝাল মিষ্টি প্যাকেজ ৩০ টাকা ছাড় দিয়ে  ৩৫০ টাকায় এবং ইত্যাদি প্যাকেজ  একই  টাকা ছাড়ে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

শফিকুল ইসলাম মীর নামের এক ক্রেতা বলেন, নাবিস্কোর বিস্কুট আমার সবসময় প্রিয়। কিন্তু বর্তমানে এ বিস্কুট সব জায়গায় পাওয়া যায় না। তাই মেলা থেকে বেশি করে বিস্কুট কিনে নিয়ে যাচ্ছি।

এম এমোমেন নামের আরেক ক্রেতা বলেন, কিশোরকালে সবসময় আমার এ বিস্কুট খাওয়া হতো। এখনো এ বিস্কুট খেলে ছোটবেলার নানা স্মৃতি মনে পড়ে যায়। তাই মেলায় এসেছি কিন্তু নাবিস্কোর বিস্কুট কিনবো না তা কি করে হয়।

নাবিস্কোর বিক্রয় কর্মকর্তা তানজিলুর রহমান বলেন, গতবারের মতো এবারও তিনটি প্যাকেজে আমরা বিস্কুট ছাড় দিয়ে  বিক্রি করছি। এবার শুরু থেকেই আমরা ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি গতবারের তুলনায় এবার আমাদের বিক্রি বেশি হবে।

এবারের বাণিজ্যমেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩২৭ টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে।  দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান,  সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ অংশ নিচ্ছে। মেলায় এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া-আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য প্রদর্শিত হচ্ছে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।

মেলার ইজারাদার ডিজি  লিমিটেডের ম্যানেজার আমিনুল ইসলাম হৃদয় বলেন, প্রথম সপ্তাহে শৈত্য প্রবাহের কারণে জনসমাগম তুলনামূলক ভাবে কমছিল।গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েছে। এরমধ্যে ৪ দিন শুক্রবার, শনিবার সরকারি ছুটি থাকায় দর্শনার্থী ভিড় উল্লেখ যোগ্য। আশা করছি আগামী দিনগুলোতে মেলা পুরোদমে জমে উঠবে।
মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল-বিশ্বরোড, ফার্মগেইট, (খেজুর বাগান /খামারবাড়ি), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮ টা থেকে বানিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড বাস চলছে। নদীপথে স্পীডবোট দিয়ে মেলায় আসার ব্যবস্হা আছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!