নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলায় ৪৫১ কেন্দ্রে বডি অন ক্যামেরা থাকবে। Nafiz Ashraf.Tnntv24

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলায় ৪৫১ কেন্দ্রে বডি অন ক্যামেরা থাকবে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলায় ৪৫১ কেন্দ্রে বডি অন ক্যামেরা থাকবে। Nafiz Ashraf.Tnntv24

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ

জেলায় ৪৫১ কেন্দ্রে বডি অন ক্যামেরা থাকবে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলায় ৭৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫১টি কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসব ক্যামেরা ব্যবহারের বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ৮টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে জেলা পুলিশের সব ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য অংশ নেন। পরে সকাল ১০টায় পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন ইউনিটের ইনচার্জরা ফোর্সের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

দুপুর ১২টায় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ডিসেম্বর ২০২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বডি অন ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সহায়তায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- জেলার শ্রেষ্ঠ এসআই রূপগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন, শ্রেষ্ঠ এএসআই আড়াইহাজার থানার এএসআই নিজাম উদ্দিন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাকিরুল ইসলাম, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার বন্দর থানার এসআই মো. মনির হোসাইন, ক্লুলেস মামলা ডিটেকশনে ফতুল্লা মডেল থানার এসআই ইয়াসিন আরাফাত, শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী: সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওয়াসিম আকরাম।

বিশেষ কৃতিত্বে আড়াইহাজার থানার এএসআই মামুনুর রশিদ, শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার: ট্রাফিক শাখার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!