নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

সিরাজদিখান উপজেলার দক্ষিণ রাজানগরে মা ও শিশু কন্যাকে কুপিয়ে হত্যা। Nafiz Ashraf.Tnntv24

সিরাজদিখান উপজেলার দক্ষিণ রাজানগরে মা ও শিশু কন্যাকে কুপিয়ে হত্যা। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিরাজদিখান উপজেলার দক্ষিণ রাজানগরে মা ও শিশু কন্যাকে কুপিয়ে হত্যা। Nafiz Ashraf.Tnntv24

সিরাজদিখান উপজেলার দক্ষিণ রাজানগরে

মা ও শিশু কন্যাকে কুপিয়ে হত্যা

Tnntv24.অনলাইন ডেক্স:

মুন্সিগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে সোমবার সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম (৮)।

স্থানীয়রা জানায়, আমেনা বেগম তার স্বামী মিজান মিয়ার সঙ্গে প্রায় চার মাস আগে দক্ষিণ রাজানগর গ্রামে নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন।

ঘটনার দিন বেলা ১২টার দিকে ওই বাড়িতে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে সিরাজদীখান থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ অথবা পরকীয়াজনিত কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই হত্যাকাণ্ডের পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!