নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

ঢাকা সিলেট মহাসড়কে রূপগঞ্জ ও আড়াইহাজারে নির্বাচনী জনসভায় তারেক রহমান:Tnntv24

ঢাকা সিলেট মহাসড়কে রূপগঞ্জ ও আড়াইহাজারে নির্বাচনী জনসভায় তারেক রহমান:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ঢাকা সিলেট মহাসড়কে রূপগঞ্জ ও আড়াইহাজারে নির্বাচনী জনসভায় তারেক রহমান:Tnntv24
ঢাকা সিলেট মহাসড়কে রূপগঞ্জ ও আড়াইহাজারে
নির্বাচনী জনসভায় তারেক রহমান
Tnntv24.শফিকুল আলম ভূইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
 নারায়গঞ্জের রূপগঞ্জ ও আড়াই হাজারে ঢাকা সিলেট মহাসড়কের পাশে এক নির্বাচনী জনসভায় বিএনপি  চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী  আছে তারা বাড়ি বাড়ি গিয়ে  এনআইডি কার্ড সংগ্রহ করছে, মা-বোনদের বিকাশ নাম্বার নিয়ে গেছে ও প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে। তাহলে এদের সাথে গত ১৫ বছর যে লুটেরা ভোট ডাকাতি করেছে তাদের পার্থক্য কোথায়?  ২৩ জানুয়ারী শুক্রবার নারায়ণগঞ্জের  আড়াইহাজারে ভোর ৪টায় আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। ঐ দিন আড়াইহাজারের পাঁচরুখী আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে এই নির্বাচনী জনসভা আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রবাসীদের পোস্টাল ব্যালটের কথা আমরা অনেক আগে থেকে বলেছিলাম। সরকার সেটা পূরণ করেছে, সবটা না পারলেও অনেকটা করেছে। কিন্তু পত্রিকার খবরে দেখলাম, পোস্টাল ব্যালট সরিয়ে ফেলা হয়েছে। কাজেই ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা ষড়যন্ত্র করে ভোট পেতে চায়, সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমি যাদের দায়িত্ব দিয়েছি তাদের ধানের শীষে ভোট দিয়ে জয়ী করে দেশ গড়ার শপথ নিতে হবে।
তারেক রহমান বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট মানুষ রাস্তায় নেমেছিল তাদের অধিকার ফিরে পাওয়ার দাবিতে। সেই অধিকার আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। বক্তব্য শেষে বিএনপির তারেক রহমান নারায়ণগঞ্জ জেলার সংসদীয় আসনের দলীয় মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সভামঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা  বিএনপির যুগ্ন আহবায়ক ও নারায়ণগঞ্জ – ১ রূপগঞ্জ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু,ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু জনসভায় আগত সকল মানুষের জন্য রাতের খাবারের আয়োজন করেছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!