নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  প্রতিবন্ধী অটোচালক সোহেল হত্যার ৫ আসামী গ্রেফতার করেছে পিবিআই। Tnntv24

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  প্রতিবন্ধী অটোচালক সোহেল হত্যার ৫ আসামী গ্রেফতার করেছে পিবিআই। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  প্রতিবন্ধী অটোচালক সোহেল হত্যার ৫ আসামী গ্রেফতার করেছে পিবিআই। Tnntv24

  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  প্রতিবন্ধী অটোচালক

সোহেল হত্যার ৫ আসামী গ্রেফতার করেছে পিবিআই

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী অটোরিকশাচালক সোহেল (৪১)-কে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সুজন মিয়া (৩৩), মো. শফিকুল ইসলাম হীরা (৩৯), মো. দুলাল মিয়া (৪৫), মো. রহিম মিয়া (৫৫) ও মো. আবুল কাশেম (৪০)।

পিবিআই জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে যাত্রীবেশে সুজন মিয়া ও শফিকুল ইসলাম হীরা কোমল পানীয় ‘স্পিড’-এর সঙ্গে কাশির সিরাপ মিশিয়ে সোহেলকে সেবন করান। একপর্যায়ে সোহেল অচেতন হয়ে পড়লে তার হাত, পা ও মুখ কস্টেপ দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।

নিহত সোহেল সোনারগাঁও থানার সাদিপুর ইউনিয়নের নয়াপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের পুত্র। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। চলতি মাসের ১৯ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে অটোরিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরদিন ২০ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে লোকমারফতে জানা যায়, জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের তিলাবু–মুছারচর সড়কের পাশে ঢালে একটি মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি সোহেলের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের ভাই মহসিন মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের ১৫ জানুয়ারি সুজন ও হীরা সোহেলকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। ১৯ জানুয়ারি বিকেলে নানাখি বাজার থেকে আনন্দ বাজার যাওয়ার কথা বলে তারা সোহেলের অটোরিকশা ভাড়া করে।

ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে নারায়ণগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা ও ঘটনার সঙ্গে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মিয়া ও শফিকুল ইসলাম হীরা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত দুলাল মিয়া, রহিম মিয়া ও আবুল কাশেমকে গ্রেফতার করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!