নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ-৪ বিএনপির জোট প্রার্থী কাশেমী গেলো শিল্পপতি মাসুদুজ্জামানের দোয়া চাইতে।Tnntv24

নারায়ণগঞ্জ-৪ বিএনপির জোট প্রার্থী কাশেমী গেলো শিল্পপতি মাসুদুজ্জামানের দোয়া চাইতে।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ-৪ বিএনপির জোট প্রার্থী কাশেমী গেলো শিল্পপতি মাসুদুজ্জামানের দোয়া চাইতে।Tnntv24

নারায়ণগঞ্জ-৪ বিএনপির জোট প্রার্থী কাশেমী গেলো

শিল্পপতি মাসুদুজ্জামানের দোয়া চাইতে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপি নেতা ও মডেল ডি গ্রুপের পরিচালক মাসুদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জে মডেল ডি গ্রুপের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মুফতি মনির হোসেন কাসেমী মাসুদুজ্জামানকে আন্তরিকভাবে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন।

এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাসুদুজ্জামানের সহযোগিতা কামনা করেন মুফতি মনির হোসেন কাসেমী। বিশেষ করে তল্লা এলাকায় তার সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

মাসুদুজ্জামান বলেন, “নারায়ণগঞ্জের প্রতিটি আসনে দলের প্রার্থীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও সমন্বয় বজায় রেখে এগিয়ে যেতে হবে।“
মনির হোসেন কাসেমীও এ মতের সঙ্গে একমত পোষণ করে বলেন, “দলীয় আদর্শ ও জনগণের স্বার্থকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

উল্লেখ্য, মাসুদুজ্জামান তল্লা এলাকার সন্তান হওয়ায় ওই এলাকায় তার উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক ও ভোটার রয়েছে বলে স্থানীয়ভাবে পরিচিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারি ভুইয়া, বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নাসিক ১২ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, নাসিক ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন , কলাগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি মনির, ফতুল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আলীরটেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!