নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে এনসিপির ভোটের গাড়ি, গণভোটের পক্ষে প্রচারণা। Tnntv24

নারায়ণগঞ্জে এনসিপির ভোটের গাড়ি, গণভোটের পক্ষে প্রচারণা। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে এনসিপির ভোটের গাড়ি, গণভোটের পক্ষে প্রচারণা। Tnntv24

নারায়ণগঞ্জে এনসিপির ভোটের গাড়ি,

গণভোটের পক্ষে প্রচারণা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ঊ‘মুক্তির মূল সনদ গণভোট, গণভোটে হ্যাঁ বলি সংস্কারের সাথে চলি’-এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণার ভোটের গাড়ি বুধবার নারায়ণগঞ্জে প্রচারণা চালিয়েছে। দুপুরে রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ভোটের গাড়ির যাত্রা শুরু হয়। এরপর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় ও জালকুড়ি হয়ে গাড়িটি ফতুল্লার পাগলা, পঞ্চবটি ও কাশিপুর এলাকা প্রদক্ষিণ করে। বিকেলে প্রচারণা গাড়িটি নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় অবস্থান নেয়। প্রচারণার সময় গাড়িতে নির্বাচনী গান পরিবেশন করা হয় এবং বড় পর্দায় বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। পথে পথে মানুষ প্রচারণার দিকে নজর দেয় এবং অনেককে সাড়া দিতে দেখা যায়।
এনসিপির নেতারা জানান, গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতেই এই ভোটের গাড়ি নিয়ে মাঠে নামা হয়েছে। নারায়ণগঞ্জে এই প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে বলেও দাবি করেন তারা।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক ও নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!