নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

দলীয় কর্মসূচীতে নাম আগে -পরে নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ নিহত ১ : Tnntv24 

দলীয় কর্মসূচীতে নাম আগে -পরে নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ নিহত ১ : Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
দলীয় কর্মসূচীতে নাম আগে -পরে নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ নিহত ১ : Tnntv24 

দলীয় কর্মসূচীতে নাম আগে -পরে নিয়ে বিএনপির দুইগ্রুপের 

মধ্যে সংঘর্ষ নিহত ১
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দলীয় কর্মসূচীতে  তালিকায় কার নাম আগে-পেছনে থাকবে— এই তুচ্ছঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজহার উদ্দিন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহতরা হলেন,এমরাত হোসেন, রিপন ও সবুজ।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাঞ্চন পৌরসভার নরাবো এলাকায় এ ঘটনা ঘটে। আজাহার ছিলেন কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি। তিনি নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবারের এক দলীয় কর্মসূচি সফল করতে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি কার্যালয়ে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বৈঠকে বসেন। বৈঠকেই কর্মসূচির তালিকায় নামের ক্রমিক নাম্বার নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ ও যুবদল কর্মী রাজিবের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
কথাকাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এ সময় যুবদলকর্মী রাজিবের সহযোগী হাসান ও কয়েকজন মিলে সবুজ, আজাহার, রিপন ও এমরাতের ওপর হামলা চালায়। হামলার সময় আজাহারকে ঘুষি মারলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

আহত আজাহারকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজাহারের স্বজনরা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  মরদেহ উদ্ধার করে নারায়নগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!