নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

জনগণ আমাকে নির্বাচিত করলে রূপগঞ্জকে আধুনিক উপজেলা  হিসেবে গড়ে তোলা হবে- দিপু ভুইয়া:Tnntv24

জনগণ আমাকে নির্বাচিত করলে রূপগঞ্জকে আধুনিক উপজেলা  হিসেবে গড়ে তোলা হবে- দিপু ভুইয়া:Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জনগণ আমাকে নির্বাচিত করলে রূপগঞ্জকে আধুনিক উপজেলা  হিসেবে গড়ে তোলা হবে- দিপু ভুইয়া:Tnntv24

জনগণ আমাকে নির্বাচিত করলে রূপগঞ্জকে আধুনিক উপজেলা 

হিসেবে গড়ে তোলা হবে… মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া

 Tnntv24.শফিকুল আলম ভূইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) মুড়াপাড়া ইউনিয়নে মঙ্গলখালী এলাকায় ২ নং ওয়ার্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজ রহমান ভূঁইয়া দিপু।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বলেন, আমি আপনাদের ঘরের সন্তান, আমি নির্বাচিত হলে রূপগঞ্জকে একটি আদর্শ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব। ক্ষমতার জন্য নয় বরং মানুষের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি।

বিগত সরকারের আমলে রূপগঞ্জের ঘরে ঘরে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে। যুবসমাজকে রক্ষা করতে সম্পূর্ণ মাদকমুক্ত করার অঙ্গীকার করেন। রূপগঞ্জের দীর্ঘদিনের গ্যাস সমস্যা সমাধানে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে জানান। বিভেদ ভুলে আমি সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই। সুখে-দুঃখে রূপগঞ্জবাসীর পাশে থাকাই আমার লক্ষ্য।

উঠান বৈঠকে বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নের স্বার্থে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কোনো বিকল্প নেই। বৈঠকে উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে এই প্রচারণামূলক সভাটি পরিচালিত হয়েছে। অনুষ্ঠান শেষ পর্যায়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির সমৃদ্ধি এবং নির্বাচনে ধানের শীষের বিজয় কামনা করা হয়।

এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা জজ কোটের পি.পি. এড. আবুল কালাম আজাদ, রূপগঞ্জ থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রমজান মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া,  কামাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মজিবর রহমান মেম্বার,  মঞ্জুর হোসেন মুড়াপাড়া  ইউনিয়ন  প্রজন্ম ৭১ এর  আলী হোসেন সহ মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!