নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় প্রার্থীদের প্রতিশ্রুতি ও দায়বন্ধতা নিয়ে গোল টেবিল বৈঠক করেছে পরিবেশ আন্দোলন–বাপা।Tnntv24

নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় প্রার্থীদের প্রতিশ্রুতি ও দায়বন্ধতা নিয়ে গোল টেবিল বৈঠক করেছে পরিবেশ আন্দোলন–বাপা।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় প্রার্থীদের প্রতিশ্রুতি ও দায়বন্ধতা নিয়ে গোল টেবিল বৈঠক করেছে পরিবেশ আন্দোলন–বাপা।Tnntv24

নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় প্রার্থীদের প্রতিশ্রুতি ও দায়বন্ধতা নিয়ে

গোল টেবিল বৈঠক করেছে পরিবেশ আন্দোলন–বাপা

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় প্রার্থীদের প্রতিশ্রুতি ও দায়বন্ধতা নিয়ে গোল টেবিল বৈঠক করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন–বাপা। বৃহস্পতিবার দুপুরে নগরীর কালীরবাজার এলাকায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে বাপা’র এ বৈঠকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম, জামায়াত জোট প্রার্থী খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন, ইসলামী আন্দোলন প্রার্থী মাসুম বিল্লাহ, কমিউনিষ্ট পার্টির অ্যাডভোকেট মন্টু ঘোষ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের তারিকুল ইসলাম সুজন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা নারায়ণগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাপা’র সাবেক সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানি শংকর রায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম কামাল, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নুরউদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বিভিন্ন বক্তার দাবীর প্রেক্ষিতে পরিবেশ রক্ষার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. আবুল কালাম বলেন, আমাদের প্রথমে দুর্নীতি রোধ করতে হবে কারণ সঠিকভাবে আইন বাস্তবায়ন হচ্ছে না। দুর্নীতির কারণে আইন প্রয়োগের ব্যর্থতার কারণেই আজ সমাজের দুরবস্থা। এটি হচ্ছে আমাদের সদিচ্ছার অভাব। যদি সদিচ্ছা থাকে আমি বিশ্বাস করি আইন প্রয়োগ ও বাস্তবায়ন করব। তিনি বলেন নারায়ণগঞ্জ শহর ইট পাথরের শহর হয়ে গেছে। আমাদের সবুজায়ন নাই। তিনি বলেন, আমাদের যানজট নিরশনে রাস্তা প্রসস্ত করার মতো জায়গা নেই, তাহলে কিভাবে রাস্তা বড় করা সম্ভব।

উপস্থিত প্রার্থীদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ বাপা’র সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব। যিনি নির্বাচিত হবেন, তিনিই আমাদেও নেতা। আপনাদের মধ্যে একজনই নির্বাচিত হবেন। জনগণ যাকে ভোট দেবে হবে নেতা। তিনি বলেন আমাদের দাবী দাবি পরিবেশ বাঁচাও শীতলক্ষ্যা বাঁচাও। তিনি বলেন, একসময় ছিল খুনের শহর নারায়ণগঞ্জ, সন্ত্রাসের শহর নারায়ণগঞ্জ। এখন আমরা বলতে চাই যা আমাদের নারায়ণগঞ্জকে সুন্দর করে গড়ে তুলতে হবে। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর পরিবেশে গড়ে উঠতে পারবে।

তিনি বলেন ১২ তারিখের নির্বাচনের পর আমরা একটি সুন্দর নেতৃত্ব পাবো, সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারবো, সেই বিশ্বাস নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!