নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বিএনপি প্রার্থীর পথসভায় মানুষের ঢল: Tnntv24

রূপগঞ্জে বিএনপি প্রার্থীর পথসভায় মানুষের ঢল: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বিএনপি প্রার্থীর পথসভায় মানুষের ঢল: Tnntv24
রূপগঞ্জে বিএনপি প্রার্থীর
পথসভায় মানুষের ঢল
Tnntv24.শফিকুল আলম ভুইয়া  স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্বাচনী পথসভায় হাজার হাজার মানুষের ঢল নামে। রবিবার (৮ ফেব্রুয়ারী) উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা মহিলা মাদরাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
ঢাকা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সৌদি আরব যুবদলের সভাপতি ও সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, বাকির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, যুগ্ম সম্পাদক ইসমাইল মামুন, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, আজিম সরকার, কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শিপলু ভুঁইয়া, শফিকুল ইসলাম, হেলাল ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
সভায় দিপু ভুঁইয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জের কোথাও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যু থাকবে না। প্রতিটি বাড়িতে বৈধ গ্যাস লাইনের ব্যবস্থা করা হবে। রাস্তাঘাটের উন্নয়নসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। নির্ভয়ে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল, কলেজ, মাদ্রাসায় যাতায়াত করতে পারবে। অসহায় মহিলাদের ফ্যামিলি কার্ড দেয়া হবে। এছাড়াও ভুলতা ইউনিয়নের ২১টি স্পটে সংক্ষিপ্ত পথসভা করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!