রূপগঞ্জে বিএনপির
মিছিলে লাখো মানুষের ঢল
Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্বাচনী সর্বশেষ মিছিলে লাখো মানুষ অংশ নিয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারী) ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেট এলাকায় এ মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

মিছিলপূর্বক আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সালাহউদ্দিন দেওয়ান, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, যুবদল সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, যুগ্ম সম্পাদক অপু, শহিদুল্লাহ, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, কামাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, যুগ্ম সম্পাদক ইসমাইল মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুব রহমান, সৌদি আরব যুবদলের সভাপতি ও সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি মোফাজ্জল হোসেন স্বপন প্রমুখ।
সভায় দিপু ভুঁইয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জের কোথাও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুতা করতে দেয়া হবে না। রূপগঞ্জের সকল অবৈধ গ্যাস লাইনের বৈধতা করা হবে। রাস্তাঘাটের উন্নয়নসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। নির্ভয়ে কোমলমতি শিক্ষার্থীরা স্কুল, কলেজ, মাদ্রাসায় যাতায়াত করতে পারবে। অসহায় মহিলাদের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড করে দেয়া হবে। মিছিলটি মহাসড়কের বলাইখাঁ, ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট, মাহনা এলাকা প্রদক্ষিণ করে। পরে সুবর্ণগ্রাম পার্কের গেইটে গিয়ে শেষ হয়।








