নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের পূর্বাচলে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই: Tnntv24

রূপগঞ্জের পূর্বাচলে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের পূর্বাচলে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই: Tnntv24
রূপগঞ্জের পূর্বাচলে অগ্নিকাণ্ডে
৫ দোকান পুড়ে ছাই
  Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ  (নারায়ণগঞ্জ)ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল উপশহরের নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে নীলা মার্কেট চত্বরে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
 ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়,
 ভোরে স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এতে অন্তত পাঁচটি দোকান আগুনে পুড়ে যায়।আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানগুলোর মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়- ক্ষতি হয়।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম জানান, ভোর সোয়া ৫টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। দ্রুত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের পাশাপাশি পূর্বাচল আর্মি ক্যাম্প ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহায়তা করে।
 এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে সঠিক করে বলা যাবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!