নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের  অগ্নিসংযোগ ॥ দশ লক্ষাধিক টাকার ক্ষতি: Tnntv24

রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের  অগ্নিসংযোগ ॥ দশ লক্ষাধিক টাকার ক্ষতি: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের  অগ্নিসংযোগ ॥ দশ লক্ষাধিক টাকার ক্ষতি: Tnntv24
রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের
 অগ্নিসংযোগ ॥ দশ লক্ষাধিক টাকার ক্ষতি
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া ঘাট এলাকার জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

১৪ফেব্রুয়ারি শনিবার ভোরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও নব নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজু রহমান ভুঁইয়ার ছবি, চেয়ার-টেবিল, টেলিভিশন ও আসবাবপত্রসহ কার্যালয়টি পুড়ে যায়। তাতে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ দাবি করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাত অনুমানিক সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে এসে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু বলেন, গত ১২ ফেব্রুয়ারি বিএনপির নিরন্কুশ বিজয় মেতে নিতে পারেনি এবং বিএনপির কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে সেই সকল দুর্বৃত্তরা বিএনপির এ কার্যালয়ে আগুন দিয়েছে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে। কোন নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!