নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

মন্ত্রীপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান। Tnntv24

মন্ত্রীপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান। Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মন্ত্রীপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান। Tnntv24

মন্ত্রীপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্মানিত

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শপথ গ্রহণের পর ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত অনুষ্ঠিত হয়।

মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, সিটিজেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান। ক্রীড়াজগতে তিনি ছিলেন সক্রিয়—ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনসিসিডিএমের সাবেক সিনিয়র সভাপতি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান।

এক সময়ের যুবদলের এই নেতা দীর্ঘ রাজনৈতিক বিরতির পর গত বছরের সেপ্টেম্বরে আবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ৩ নভেম্বর দলের প্রথম পর্যায়ের মনোনীত প্রার্থী তালিকায় নাম ঘোষণা করা হয়। তবে দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নিরাপত্তাহীনতার কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। মনোনয়নপত্র জমা না দিলেও তিনি কর্মীসভায় অনুসারীদের ধানের শীষ প্রতীক নিয়ে সমর্থন দিতে আহ্বান জানান।

এছাড়া মাসুদুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে তারেক রহমান-এর নির্বাচনী কাজে সক্রিয় ভূমিকা নেন এবং নেতা-কর্মীদের জন্য নিজের মালিকানাধীন মডেল গার্মেন্টস থেকে টি-শার্টের ব্যবস্থা করেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!