রূপগঞ্জে মনির – রুবি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ হাজার
পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মনির- রুবি ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার অসহায় গরীব ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় তারাবো পৌর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারিহা গ্রুপের কর্ণধার এবং মনির এন্ড রুবি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন। পরিচালক কাউছার হোসেন। ফুয়াদ আলম ইমুর খাদ্য বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যাবস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন, তারাবো পৌর বিএনপি’র সভাপতি তাশহিক হক ওসমান, খোকন হাজী, তারাবো পৌর শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান রাহুল, তারাবো পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মফিজ, সাফি সহ আরো অনেকে।
এসময় তিনি তার পরিবারের জন্য এবং এলাকাবাসীর সকলের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এ সময় এলাকার সহমর্মিতাদের মধ্যে খাদ্য সামগ্রী চাউল, ছোলা, লবন, তেল, আলু ও পিয়াজ বিতরণ করা হয়েছে।
এদিকে ঈদের আগে এসব খাদ্যসামগ্রী হাতে পেয়ে দুস্থ সাধারণ মানুষ মনির এন্ড রুবি ফাউন্ডেশনের কর্ণধার মনির হোসেন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মনির হোসেন বছরের পর বছর ধরে ঈদ এবং যেকোন দুর্যোগে এলাকার গরীব অসহায় মানুষের পাশে অসামান্য ভূমিকা পালন করে আসছে।








