নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

কারাগার থেকে জামিনে বেরহয়ে খুনের শিকার মাদক মামলার আসামী ইমন: Tnntv24

কারাগার থেকে জামিনে বেরহয়ে খুনের শিকার মাদক মামলার আসামী ইমন: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
কারাগার থেকে জামিনে বেরহয়ে খুনের শিকার মাদক মামলার আসামী ইমন: Tnntv24

কারাগার থেকে জামিনে বেরহয়ে খুনের

শিকার মাদক মামলার আসামী ইমন

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদক মামলায় কারগার থেকে জামিনের পর জামিনে বেরহয়ে খুনের শিকার হলেন মাদক মামলার আসামী ইমন। পূর্ব শত্রুতার জের ধরে ইমন নামে ওই যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে পরিবারের দাবি।

‎সোমবার ( ২৩ ফেব্রুয়ারি ) রাত সাড়ে নয়টার মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে।

জানা যায়, ইমন পুলিশের সোর্স ছিল এবং এলাকায় মাদক ব্যবসা নিয়ে জাহিদ ও চক্ষু হৃদয়ের সাথে তার দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব ছিল। মাদক মামলায় দেড় মাস কারা ভোগে পর ইমন সোমবার রাত সাড়ে সাতটায় জামিনে বেরিয়ে বাসায় আসে। কিছুক্ষণ পর ফেরদৌস ইমনকে মোবাইলে কল দিয়ে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এমসয় সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয়, হৃদয় সহ কয়েকজন মিলে পূর্বশত্রুতার জেরে ইমনকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।

নিহতের স্বজনরা জানান, জামিনে বেরিয়ে বাসায় আসার কিছুক্ষণ পর ইমনকে বাসা থেকে ডেকে নিয়ে সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয়, হৃদয় সহ কয়েকজন মিলে কুপিয়ে হত্যা করে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!