নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

রূপগঞ্জ মহাসড়কে চোরাই তেলের রমরমা বাণিজ্য , প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ।Tnntv24

রূপগঞ্জ মহাসড়কে চোরাই তেলের রমরমা বাণিজ্য , প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জ মহাসড়কে চোরাই তেলের রমরমা বাণিজ্য , প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ।Tnntv24
রূপগঞ্জ মহাসড়কে চোরাই তেলের রমরমা বাণিজ্য,
প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ
Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জের ব্যস্ততম মহাসড়ক এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই তেলের অবৈধ বাণিজ্য চললেও কার্যকর কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কামাল ও আনোয়ার এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন এবং প্রকাশ্যেই তেলের অবৈধ কেনাবেচা চলছে।
স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের আশপাশের কয়েকটি পয়েন্টে নিয়মিতভাবে চোরাই তেল মজুদ ও বিক্রি করা হচ্ছে। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সড়ক নিরাপত্তা ও অগ্নি-ঝুঁকির আশঙ্কাও বাড়ছে।
একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, “আমরা বিষয়টি বারবার প্রশাসনকে জানালেও কোনো দৃশ্যমান অভিযান দেখা যাচ্ছে না। এতে চোরাকারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, অবৈধ তেলের কারণে বৈধ ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। “কম দামে চোরাই তেল বিক্রি হওয়ায় সৎভাবে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে,” বলেন তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত অভিযান ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!