নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় পৃথক দুই মামলা ॥ গ্রেফতার ৪: Tnntv24

রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় পৃথক দুই মামলা ॥ গ্রেফতার ৪: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় পৃথক দুই মামলা ॥ গ্রেফতার ৪: Tnntv24
রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে
দেওয়ার ঘটনায় পৃথক দুই মামলা ॥ গ্রেফতার ৪
Tnntv24.শফিকুল আলম ভুইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় গতকাল ৩মার্চ মঙ্গলবার রূপগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। নারীদের পক্ষে দায়েরকৃত মামলার প্রধান আসামী সেলিম ভুঁইয়াকে(৫৮) পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত সেলিম ভুঁইয়ার স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে ওই তিন নারীকে আসামী করে রূপগঞ্জ থানায় চুরির মামলা দায়ের করেছেন। পুলিশ ওই তিন নারীকেও গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার ব্যাবসায়ী সেলিম ভুঁইয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীয় লোকজন নারীদের আটক করেন। পরে তাদের দঁড়ি দিয়ে গাছে বেঁধে মারধর ও শ্লীলতাহানি করা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। ভুক্তভোগী তিন নারী বর্তমানে রূপগঞ্জের হোড়গাঁও গ্রামে বসবাস করলেও তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার(৩২), খুলনার খালিশপুর থানার দীঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার(২৮) ও বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন আক্তার(৩০)। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের জব্বার ভুঁইয়ার ছেলে সেলিম ভুঁইয়াকে পুলিশ গ্রেফতার করে।
ভুক্তভোগী ইতি আক্তার বলেন, কাজের খোঁজে তারা রূপগঞ্জে আসেন। স্থানীয় পোশাক কারখানায় ঈদের পর তারা যোগদান করবেন। এপ্রিল মাস থেকে বাসা ভাড়া নেওয়ার জন্য তারা সেই বাড়িতে যায়। বাসাভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ওই নারীদের আটক করে। ৭/৮ জনের নেতৃত্বে এলাকাবাসী লোহার পাইপ ও লাঠি দিয়ে মারপিট, টানাহেঁচড়া, শারীরিক নির্যাতন, পরনের জামা-কাপড় ছিঁড়ে লাঞ্ছিত ও শ্লীলতাহানি করে গাছের সাথে বেঁধে তাদের মাথার চুল কেটে দেয়। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে আসলে নারীদেরকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। গতকাল মঙ্গলবার ওই তিন নারীকে পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
এ ব্যাপারে তিন নারীর পক্ষে শারমিন আক্তারের পিতা লাল মিয়া বাদী হয়ে সেলিম ভুঁইয়াকে নামীয় ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এদিকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে গ্রেফতারকৃত সেলিম ভুঁইয়া স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে ওই তিন নারীকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। নারীদের মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সেলিম ভুঁইয়াকে ও চুরির দায়ে অভিযুক্ত সুমাইয়া আক্তার(৩২), ইতি আক্তার(২৮) ও শারমিন আক্তারকে(৩০) গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!