নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24

বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24

বিকেএমইএ’র সভাপতি হাতেম এর

ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার

 

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

জামায়াত জোট থেকে নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা আসনে নির্বাচিত এনসিপি’র সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন যাকে নিয়ে বিতর্ক তোলছেন তিনি হচ্ছেন জুলাই আন্দোলনকে সমর্থন দিয়ে নারায়ণগঞ্জের যে তরুণ উদ্যোক্তারা বিবৃতি দিয়েছিলেন তাদেরই একজন হাসিন আরমান অয়নের পিতা বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। এই হাসিন আরমান অয়ন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের বড় ছেলে। এই তরুণ রফতানিমুখী পোশাক শিল্প কারখানা এমবি নিটের পরিচালক। যা নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীতে অবস্থিত। জুলাই আন্দোলনে সমর্থন দিয়ে হাসিন আরমানসহ ৪৮ তরুন উদ্যোক্তা যে বিবৃতি দিয়েছিলেন তা দেশের প্রথম শ্রেণির জাতীয় দৈনিক “প্রথম আলো” ও আরো কয়েকটি প্রিন্ট মিডিয়া এবং অনলাইন পত্রিকা এবং একাধিক টেলিভিশনে রিপোর্ট প্রকাশ পেয়েছিল।

সে সময় দৈনিক প্রথম আলো একটি রিপোর্ট করেছিল এরকম- তৈরি পোশাকশিল্পের ৪৮ তরুণ উদ্যোক্তা ‘বাংলাদেশের জনগণের’ ৯ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্য হিসেবে আমরা নীরবে দাঁড়িয়ে থেকে এটা দেখতে পারি না যে নিরপরাধ জীবনের ক্ষতি হচ্ছে ও মানুষের দাবি শোনা হচ্ছে না।’

বিবৃতিতে তরুণ উদ্যোক্তারা বলেন, ‘আমরা দেশের সব নাগরিকের জন্য উদ্বেগ প্রকাশ করছি। একটি স্বাধীন জাতির গর্বিত সদস্য হিসেবে আমরা মনে করি যে সবারই নিজস্ব অধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারা উচিত। যাঁরা সাম্প্রতিক ঘটনাবলির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা দেখতে চাই, সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘যাঁরা জীবন হারিয়েছেন এবং যাঁরা হয়রানির মুখোমুখি হয়েছেন, তাঁদের প্রতি আমাদের গভীর দুঃখ ও সমবেদনা রয়েছে। সব জীবনই গুরুত্বপূর্ণ। আমরা ন্যায়বিচার নিশ্চিত করা এবং এই দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুততার সঙ্গে স্বাভাবিক করার জন্য আহ্বান জানাচ্ছি।’

তরুণ এই উদ্যোক্তারা দেশের বৃহত্তর স্বার্থে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।

বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন তারা হলেন:

এরাফ কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান
সাশা ডেনিমস লিমিটেড ব্যবস্থাপনা শামস মাহমুদ,সায়েম ফ্যাশনস এর পরিচালক আবরার হোসেন সায়েম, আডজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল শাহরিয়ার আহমেদ,এমবি নিট এর পরিচালক হাসিন আরমান অয়ন, মাহমুদ ডেনিমস এর পরিচালক রাফী মাহমুদ , ব্রডওয়ে ইনকরপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আশমেদ , অ্যাস্ট্রোটেক্স গ্রুপ এর পরিচালক আবরার আলম খান, নিটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক এম এহসানুল হক, আনাম গার্মেন্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন,লিথি গ্রুপ এর পরিচালক লিথি মুনতাহা মহিউদ্দিন, টিআরজেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক জারীন রশিদ,কাজী অ্যাকসেসরিজ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী ফাহাদ,নর্দান তসরিফা গ্রুপ এর পরিচালক আকিব জাফরি শরীফ, রেনাই গ্রুপ এর পরিচালক রামিজে খালিদ ইসলাম, জায়ান্ট গ্রুপ এর পরিচালক আজফার অঙ্কন হাসান, টেক্সটালিয়া লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সিফাত ইসতি, ওল্ড টাউন ফ্যাশনস লিমিটেড এর পরিচালক রিমনুল আলম সাদী, প্লাটিনাম সোর্সিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডএর ব্যবস্থাপনা পরিচালক ফারহাদ ইসলাম অন্তর, জ্যামস ডিজাইন লিমিটেড এর নির্বাহী পরিচালক অভী বড়ুয়া চৌধুরী,মেট্রিক্স অ্যাপারেল এর ব্যবস্থাপনা পরিচালক মো:জুয়েল রানা,সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক নিয়াজ রশমান সাকিব,আন্দালিব টেক্সটাইলস মিলস এর পরিচালক আহমেদ নাবিদ ইমতিয়াজ , মডার্ন এর পরিচালক লাবিবুর রহমান মালেক, অ্যাবলুম ডিজাইন লিমিটেড এর পরিচালক নাঈমুল হাসান নাঈম, রোজ সোয়েটারস লিমিটেড এর পরিচালক রাজেশ সাহা, একেএইচ গ্রুপ এর পরিচালক আনিকা বুশরা রাফা, লাম মিম অ্যাপারেলস এর ফজলে হোসেন আলিফ, আহমেদ স্পিনিং লিমিটেড এর জহীর আহমেদ শাহ্, আশিক টেক্সটাইলস লিমিটেড এর আশিকুল হক, বঙ্গ গার্মেন্টস এর ওমর চৌধুরী ,ফতুল্লা ফেব্রিকস এর পরিচালক ইরফানুল হক, ওডেল গ্রুপ এর পরিচালক তানজিলা করিম,
রোশাওয়া স্পিনিং এর পরিচালক তাসনিম সাদেক, রোজ গার্ডেন অ্যাপারেল এর পরিচালক জুবায়ের হোসেন আসিফ, ফেয়ার অ্যাপারেলস লিমিটেড এর পরিচালক মোহাম্মদ ইকবাল হাসান, একেএইচ গ্রুপ এর পরিচালক তানভীর কাশেম,ক্লিফটন গ্রুপ এর পরিচালক ওয়ায়েজা মানুন,সাত্তার টেক্সটাইল লিমিটেড এর আবরার রশিদ, রিহাশ অ্যাকসেসরিজ অ্যান্ড সোর্সিং লিমিটেড এর শরীফ মোহাম্মদ আবদুল্লাহ, ফ্যারেল ফ্যাশনস লিমিটেড এর পরিচালক আরশাদ রহমান,
বিউটিফুল জ্যাকেটস লিমিটেড এর পরিচালক সুবায়েরন সরওয়ার,প্যারামাউন্ট গ্রুপ এর পরিচালক রাতুল দাস, পিএন কম্পোজিট লিমিটেড এর পরিচালক অপূর্ব সাহা,প্যাকম্যান বাংলাদেশ লিমিটেড এর পরিচালক ফারহান আহমেদ,
সিমকো স্পিনিং লিমিটেড এর পরিচালক আয়েশা শেফা,শাহ ফতেউল্লাহ টেক্সটাইল মিলস  লিমিটেড এর পরিচালক জোবায়ের তানসিম আহমেদ, অ্যাসুরেন্স মনি গ্রুপ এর পরিচালক রাফিদ খান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!