নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24

এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24

এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম

প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়

Tnntv24.অনলাইন ডেক্স:

দেশের বিনোদন অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকা কারা—এ প্রশ্ন নিয়ে দর্শকদের কৌতূহল সব সময়ই থাকে। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টা ৩৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১৫ জন শীর্ষ অভিনেত্রীর একটি তালিকা প্রকাশ করে আবারও নেট দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

জয়ের দেওয়া পোস্টে একটি নথির স্ক্রিনশট দেখা যায়, যেখানে ১৫ জন অভিনেত্রীর নাম উল্লেখ করা হয়েছে। ছবির ক্যাপশনে তিনি জানান, বাজারে নতুন আসা একটি বড় প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনের জন্য এই তালিকাটি পাঠানো হয়েছে। ওই প্রতিষ্ঠানটি দীর্ঘ গবেষণা করে সম্ভাব্য মডেলদের নাম ঠিক করেছে বলেও উল্লেখ করেন তিনি।

জয়ের ভাষ্য, তালিকাটি দেখেই তিনি বুঝতে পেরেছেন বর্তমান বাজারে আসলে কোন কোন নায়িকার চাহিদা বেশি।

স্ক্রিনশট থেকে জানা যায়, বিজ্ঞাপনের জন্য তৈরি করা এই তালিকায় জায়গা পেয়েছেন বিদ্যা সিনহা মিম, তাসনিয়া ফারিন, জয়া আহসান, পরী মণি, নুসরাত ইমরোজ তিশা, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, শবনম ইয়াসমিন বুবলী, আজমেরী হক বাঁধন, পূর্ণিমা, পূজা চেরি, সাফা কবির, মেহজাবিন, তানজিন তিশা ও শবনম ফারিয়া।

পোস্টে জয় আরও লেখেন, তালিকাটিতে নতুন ও পুরোনো—দুই প্রজন্মের শিল্পীদের উপস্থিতি আছে, যা একধরনের ভারসাম্য তৈরি করেছে। তার মতে, হয়তো আরও দু-একজন চাহিদাসম্পন্ন অভিনেত্রীর নাম এখানে না-ও থাকতে পারে। তবু বর্তমান বিনোদন বাজারে তারকাদের ব্র্যান্ড ভ্যালু ও অবস্থান বোঝার জন্য এই ১৫ জনের তালিকাই যথেষ্ট বলে মনে করেন তিনি।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!