নারায়ণগঞ্জ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
স্বপ্নের নারায়ণগঞ্জ গড়তে ব্যবসায়ী ও ক্রীড়া নেতা মাসুদুজ্জামানের প্রত্যাশা পাঁচ এমপির প্রতি। Tnntv24
রূপগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সভা অনুষ্ঠিত ।Tnntv24
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ : ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। Tnntv24
বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে অপপ্রচার দাবি করে শত শিল্পপতির বিবৃতি। Tnntv24
রূপগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত : Tnntv24
সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত : Tnntv24
রূপগঞ্জে হাজী নূর উদ্দিন স্কুলে ময়লা পানি সয়লাভ, অপসারণ দাবিতে মানব বন্ধন : Tnntv24
আমরা একটি বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ সজাগ আছেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী: Tnntv24
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
Next
Prev

রূপগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সভা অনুষ্ঠিত ।Tnntv24

রূপগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সভা অনুষ্ঠিত ।Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সভা অনুষ্ঠিত ।Tnntv24

 রূপগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা

পরিস্থিতির সভা অনুষ্ঠিত

Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে
বুধবার (১১মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. সাইফুল ইসলাম।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি  মাদক নির্মূল, সড়ক ও মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।

এসব অপরাধ দমনে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়।
এ সময় সড়ক-মহাসড়কে যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পূর্বাচল রাজস্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আল সোহন, সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!