রূপগঞ্জে ছেলের হামলায় বাবা ও বড়ভাই
টেটাবিদ্ধ// তিনটি দেশি অস্ত্র উদ্ধার
Tnntv24.নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেইলারটেক এলাকায় মাদকাসক্ত ছেলে কাউসার হোসেনের হামলায় পিতা ইদ্রিস আলী (৬৫) ও বড় ভাই রবিউল হোসেন(৩৫) টেটাবিদ্ধ হয়েছে । ১১ মার্চ বুধবার এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাদক সেবনের টাকা না পেয়ে ছেলে কাউসার হোসেন এ হামলা করে। একপর্যায়ে তাদের ডাকে আশপাশের লোকজন ছুটে আসলে কাউসার হোসেন পালিয়ে যায় ।
রূপগঞ্জ থানার এসআই পঙ্কজ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে । তবে হামলাকারীকে পাওয়া যায়নি। মামলার প্রস্তুতি চলছে ।








