নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ  দুই মাদক কারবারি আটক /আহত ৮ যুবদল নেতা: Tnntv24

রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ  দুই মাদক কারবারি আটক /আহত ৮ যুবদল নেতা: Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ  দুই মাদক কারবারি আটক /আহত ৮ যুবদল নেতা: Tnntv24
রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ  দুই
মাদক কারবারি আটক /আহত ৮ যুবদল নেতা
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভূক্ত শীর্ষ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে । গত ১১ মার্চ বুধবার রাত ১২ টার দিকে উপজেলার ঠাকুরবাড়িরটেক এলাকা থেকে স্থানীয়  বিএনপি ও যুবদলের নেতৃত্বে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে লাভরাপাড়া গ্রামের  সরজু মিয়ার  ছেলে আবু হানিফ(৩২) ও ঠাকুরবাড়িরটেক গ্রামের ইয়াছিন মোল্লার  ছেলে ইউসুফ মোল্লা(২০)। নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ)আসনের  সংসদ সদস্য  মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে  স্থানীয় বিএনপি ও  যুবদলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় মাদকারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হয়েছে।  উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে  একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ২৮১ বোতল ফেন্সিডিল,  দুইশত পিস ইয়াবা টেবলেট ,এক কেজি গাঁজা, দশগ্রাম হেরোইন। এসময় মাদকবহনকারী  প্রাইভেটকার (ঢাকা  মেট্রো-খ-১১-২৩৩৮)  জব্দ করা হয় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে  আটককৃত মাদককারবারিদের উদ্ধার করে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়,অভিযানের সময় মাদককারবারি ও তাদের সমর্থিতরা যুবদলের নেতাদের উপর হামলা চালায়। হামলায় ৮ যুবদল নেতাকর্মী আহত হয়। একপর্যায়ে মাদক কারবারির অন্য সদস্যরা কয়েকরাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় । হামলায় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা খায়রুল আলম, রতন মিয়া, সুমন আহম্মেদ, সালাউদ্দিন, ইমন হাসান  আহত হয়।আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই আহসান হাবিব বাদী হয়ে আবু হানিফ ও ইউসুফ মিয়াসহ ৬ জনকে আসামী করে মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে  রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
 নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!